5G কানেক্টিভিটি ও দুর্দান্ত ফিচারের সঙ্গে 4 নভেম্বর লঞ্চ হবে OPPO K7x

এই বছর আগস্ট মাসে ওপ্পো তাদের ‘কে’ সিরিজে Oppo K7 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানি কোনো ইভেন্টের আয়োজন না করে চুপচাপ এই ফোনটি তাদের ঘরোয়া মার্কেটে লঞ্চ করে দিয়েছিল। এবার কোম্পানি এই সিরিজে একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে জানিয়েছে আগামী 4 নভেম্বর তারা OPPO K7x লঞ্চ করবে। ইতিমধ্যে চীনের বেশ কিছু রিটেইলার ওয়েবসাইটে এই ফোনটি লিস্টেড হয়ে গেছে। মনে করা হচ্ছে এই ফোনটি OPPO K7 এরই ছোট ভার্সন হবে।

কোম্পানির শেয়ার করা টিজারে ফোনটির রেয়ার ডিজাইন দেখে অনেকটাই OPPO K7 এর মতো মনে হয়েছে। আবার মনে করা হচ্ছে এই ফোনটিই কিছু দিন আগে চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড করা OPPO PERM00 মডেল নাম্বার‌ওয়ালা স্মার্টফোন।

PERM00 ফোনটি সম্পর্কে জানা গিয়েছিল এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হবে। এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত আক্টাকোর প্রসেসর থাকবে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর থাকবে।

OPPO K7 5G

কোম্পানি তাদের নতুন OPPO K7 5G ফোনটিতে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড প‍্যানেল ওয়াটারড্রপ নচ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনটি মাত্র 7.97mm চ‌ওড়া। OPPO K7 5G অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765G 5G মোবাইল চিপসেটে রান করে। এই ফোনটিতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরি দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO K7 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

OPPO K7 5G অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 কাজ করে যা কোম্পানির ইন হাউস ColorOS লেয়ারিং যুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,025 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এছাড়া OPPO K7 5G তে 3.5mm হেডফোন জ‍্যাক আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here