ভারতে লঞ্চ হল OPPO Pad Mini, রয়েছে 144Hz ডিসপ্লে এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর, জেনে নিন দাম

OPPO ভারতের বাজারে তাদের Find X10 স্মার্টফোন সিরিজের সঙ্গে নতুন কম্প্যাক্ট ট্যাবলেট OPPO Pad Mini লঞ্চ করেছে। এই ট্যাবলেটে 8.8 ইঞ্চির 2.5K ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এতে 8,000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। যারা ছোট ট্যাবলেটে ফ্ল্যাগশিপ পারফরমেন্স উপভোগ করতে চান বিশেষভাবে তাদের জন্য এই ডিভাইস বাজারে আনা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

OPPO Pad Mini ট্যাবলেটের দাম এবং সেল

ভারতের বাজারে OPPO Pad Mini ট্যাবলেটটি 8GB RAM এবং 256GB মেমরি সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের দাম রাখা হয়েছে 94,999 টাকা। আগামী 29 অক্টোবর থেকে কোম্পানির অনলাইন স্টোর এবং শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Lavender কালার অপশনে এই ট্যাবটি সেল করা হবে।

OPPO Pad Mini ট্যাবলেটের স্পেসিফিকেশন

OPPO Pad Mini ট্যাবে 8.8 ইঞ্চির 2.5K Matte ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2520 × 1680 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিভাইসে ফুল-স্ক্রিন কন্টেন্টের ক্ষেত্রে 1,600nits পর্যন্ত এবং লোকাল পীক ব্রাইটনেস 3,200nits পাওয়া যায়।

প্রসেসিঙের জন্য OPPO Pad Mini ট্যাবলেটে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট যোগ করা হয়েছে। এটি একটি ফ্ল্যাগশিপ-লেভেল প্রসেসর এবং এতে গেমিং, মাল্টি টাস্কিং ও হেভি টাস্কিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ডিভাইসে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

OPPO Pad Mini ট্যাবে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য এতে 13MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কম্প্যাক্ট সাইজের দৌলতে এটি পড়া, ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং এবং বয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট উপযোগী।

OPPO Pad Mini ট্যাবলেটের কম্প্যাক্ট ডিজাইন এটিকে Apple iPad mini ডিভাইসের বিকল্প করে তোলে, যদিও এই দুটি ডিভাইস আলাদা আলাদা অপারেটিং সিস্টেমে কাজ করে। এই নতুন OPPO ট্যাবটি Android ইউজারদের কাছে নতুন ও কম্প্যাক্ট একটি অপশন হয়ে উঠেছে।

94,999 টাকা দামের কারণে OPPO Pad Mini ট্যাবলেটটি সব ধরনের ইউজারদের জন্য উপযুক্ত নয়। যেসব ইউজাররা কম দামে সুন্দর ট্যাবলেট খুঁজছেন তাঁরা OnePlus, Lenovo ও Motorola ব্র্যান্ডের মডেল দেখতে পারেন। তবে ইউজারদের অবশ্যই পছন্দের ব্র্যান্ড এবং বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here