Home খবর 100W ফাস্ট চার্জিং সহ 3C সার্টিফিকেশনে তালিকাভুক্ত OPPO Reno 10 Pro+ স্মার্টফোন

100W ফাস্ট চার্জিং সহ 3C সার্টিফিকেশনে তালিকাভুক্ত OPPO Reno 10 Pro+ স্মার্টফোন

Highlights

OPPO সম্প্রতি তাদের আসন্ন OPPO Reno 10 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই স্মার্টফোন সিরিজটি প্রথমে চীনে লঞ্চ হবে। তারপর পর্যায়ক্রমে এই সিরিজটি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হবে। Oppo এর আসন্ন স্মার্টফোন সিরিজে Reno 10 এর তিনটি স্মার্টফোন, Reno10 Pro এবং Reno 10 Pro+ লঞ্চ করা যেতে পারে। লঞ্চের আগে এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন, Reno 10 Pro+ চীনা 3C সার্টিফিকেশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এই ফোনটি ফাস্ট চার্জিং সহ লঞ্চ হবে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Realme 11 সিরিজের ডিজাইন, জেনে নিন ডিটেইলস

3C সার্টিফিকেশনে তালিকাভুক্ত OPPO Reno 10 Pro+

 

চীনের 3C সার্টিফিকেশন অথরিটি ইলেকট্রনিক প্রোডাক্ট গুলি মার্কেটে সেলের আগে টেস্ট করে থাকে। এটি চীনের অফিসিয়াল রেগুলেটরি বোর্ড। এই তালিকায় আসন্ন OPPO Reno 10 Pro+ স্মার্টফোনটি ফাস্ট চার্জিং স্পিড (100W, 11VDc, 9.1A Max) সহ তালিকাভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি 3C তালিকা থেকে এটি নিশ্চিত করা হয়েছে যে আসন্ন Reno 10 Pro+ স্মার্টফোনটি 5G কানেক্টিভিটি সহ পেশ করা হবে।

OPPO Reno 10 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন(সম্ভাব্য)

ডিসপ্লে: OPPO Reno 10 Pro+ স্মার্টফোনে একটি 6.74-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার রিফ্রেশরেট 120Hz হবে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া যেতে পারে।

প্রসেসর: Oppo-এর আসন্ন ফোন নিয়ে অনুমান করা হচ্ছে যে এই ফোনটি MediaTek Dimensity 8200 প্রসেসর সহ মার্কেটে লঞ্চ হতে পারে।

RAM এবং স্টোরেজ: OPPO Reno 10 Pro+ স্মার্টফোনে কোম্পানি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ দিয়েছে।

ব্যাটারি এবং চার্জিং: Oppo-এর এই ফোনে 4,800mAh ডুয়াল সেল ব্যাটারি দেওয়া যেতে পারে। লেটেস্ট রিপোর্ট থেকে নিশ্চিত করা হয়েছে যে কোম্পানির প্রিমিয়াম ফোনটি 100W SuperVOOC ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবে। এই ফোনে USB Type-C পোর্ট দেওয়া হবে।

ক্যামেরা: আসন্ন OPPO Reno 10 Pro+ স্মার্টফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া যেতে পারে। এর সাথে এই ফোনে একটি 32MP সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন