Highlights
- Realme 11 সিরিজের ফোনের আসল ছবি সামনে এসেছে।
- আগামী মে মাসে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে।
- এই সিরিজের অধীনে Realme 11 5G, 11 Pro এবং 11 Pro+ 5G ফোনগুলি লঞ্চ হতে পারে।
Realme 11 সিরিজের যত লিক রিপোর্ট সামনে আসছে ইউজাররা তত বেশি এই নতুন স্মার্টফোনের জন্য আগ্রহ প্রকাশ করছে। যদিও কোম্পানির তরফে অফিসিয়ালি কিছু নিশ্চিত করা হয়নি তবে আলোচনা করা হচ্ছে যে Realme 11 5G, Realme 11 Pro এবং Realme 11 Pro + 5G শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে পারে। এই Realme 5G ফোনগুলির একটির আসল ছবিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: Vodafone Idea নিয়ে এল 549 টাকার প্ল্যান, পাবেন দীর্ঘ ভ্যালিডিটির সুবিধা
একটি চীনা ওয়েবসাইট নতুন Realme ফোনের ছবি শেয়ার করেছে। ফোনটির নাম লিক রিপোর্টে নিশ্চিত করা হয়নি,তবে এটি কোম্পানির নতুন নম্বর সিরিজের ফোন হবে বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে যে এটি Realme 11 Pro বা 11 Pro+ 5G হবে। ফটোতে ফোনের ব্যাক প্যানেলটি দেখা গেছে, যেখানে ডিজাইনের সাথে ব্যাক ক্যামেরা সেটআপের তথ্যও পাওয়া গেছে।
Realme 11 সিরিজের ফোনের ডিজাইন
ফটোতে এই Realme 11 সিরিজের স্মার্টফোনের ব্যাক প্যানেলে রাউন্ড শেপ এর রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যা প্যানেলের মাঝখানে অবস্থিত। এই ডিজাইনগুলি অনেকটা সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi 13 Ultra এর মতো। এই ক্যামেরা সেটআপটি একটি রিং-এর মধ্যে রয়েছে যার ঠিক মাঝখানে একটি বড় সেন্সর দেওয়া হয়েছে, অন্য লেন্স এবং ফ্ল্যাশলাইটগুলি রিং এ দেওয়া হয়েছে। আরও পড়ুন: কোন কোন সিনেমা চলছে, দেখে নিন তালিকা
Realme 11 সিরিজের এই ফোনটিতে লেদার ব্যাক দেখা যাচ্ছে। এটির মাঝখানে একটি উল্লম্ব রেখাও টানা হয় যা পুরো প্যানেলটিকে কভার করে। এই লাইনের ডানদিকে Realme-এর ব্র্যান্ডিং রয়েছে। ফোনের এজ কার্ভ শেপ এর। ফটোতে এই realme মোবাইলটি গোল্ডেন কালারের বলে মনে হচ্ছে।
Realme 11 সিরিজ কবে লঞ্চ হবে?
গত সপ্তাহে Realme কোম্পানি একটি পোস্টার শেয়ার করেছে যার মাধ্যমে Realme 11 সিরিজ লঞ্চ টিজ করা হয়েছিল। এই পোস্টারটি চীনা ভাষায় ছিল যেখানে লেখা ছিল যে কোম্পানির নতুন নম্বর সিরিজ মে মাসে অফিসিয়াল করা হবে। এই পোস্টারে কোন নির্দিষ্ট লঞ্চের তারিখ উল্লেখ করা হয়নি। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করছে। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল OnePlus Nord N30 5G স্মার্টফোনের ছবি, দেখে নিন ডিজাইন
Realme 11 Pro এবং Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
- 200MP রেয়ার ক্যামেরা (Pro+)
- 100MP রেয়ার ক্যামেরা (Pro)
- 16MP ফ্রন্ট ক্যামেরা
ফোনের ফটোতে রিয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। লিক রিপোর্ট অনুসারে Realme 11 Pro+ 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনে একটি 200-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে, যেখানে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল সেন্সর একসাথে কাজ করবে। Realme 11 Pro 5G- ফোনে 100-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়ার কথা সামনে এসেছে। এই দুটি স্মার্টফোনেই 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
- MediaTek Dimensity 7200
- 1TB স্টোরেজ
- 6GB RAM
প্রসেসিংয়ের জন্য Realme 11 Pro এবং 11 Pro Plus উভয় মডেলেই MediaTek-এর নতুন প্রসেসর Dimensity 7200 চিপসেট দেওয়ার কথা লিক রিপোর্টে সামনে এসেছে। Realme 11 Pro 5G সম্পর্কে বলা হয়েছে যে এই ফোনটি চারটি মেমরি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হবে, যার বেস ভেরিয়েন্টটি 6GB র্যাম সাপোর্ট করবে। একইভাবে Pro Plus এ 4 টি মেমরি ভেরিয়েন্ট মার্কেটে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: GCF সার্টিফিকেশনে তালিকাভুক্ত Vivo V29 Lite 5G স্মার্টফোন, শীঘ্রই আন্তর্জাতিক মার্কেটে হবে লঞ্চ, জেনে নিন স্পেসিফিকেশন
- 6.7″ AMOLED ডিসপ্লে
- 120Hz রিফ্রেশরেট
- 5,000mAh ব্যাটারি
লিক এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে Realme 11 Pro 5G এবং Realme 11 Pro+ 5G স্মার্টফোনে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন যুক্ত একটি 6.7-ইঞ্চি বড় পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই স্ক্রিনটি AMOLED প্যানেলের হবে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই Realme 11 Pro এবং Pro + 5G স্মার্টফোন দুটিতেই 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













