চাইনিজ টেক ব্র্যান্ড Oppo ভয়ার্তের বিখ্যাত ফ্যাশন ডিজাইনের মনীশ মলহোত্রার সঙ্গে হাত মিলিয়ে একটি স্পেশাল এডিশন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি Oppo Reno 12 Pro Manish Malhotra Edition নামে পেশ করা হয়েছে। এই ফোনে ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ সহ আকর্ষণীয় ফ্লোরাল প্যাটার্ন রয়েছে। স্পেসিফিকেশনের দিক এই ফোনটি আগের Oppo Reno 12 Pro ফোনের মতোই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট স্পেশাল এডিশন ফোনটি সম্পর্কে।
Oppo Reno 12 Pro Manish Malhotra Edition ফোনের দাম
Oppo Reno 12 Pro Manish Malhotra Edition ফোনটি 12GB+256GB সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 36,999 টাকা। আগামী 3 অক্টোবর থেকে এই ফোনের সেল শুরু হবে।
Oppo Reno 12 Pro Manish Malhotra Edition ফোনে কি নতুন পাওয়া যাবে?
Oppo Reno 12 Pro Manish Malhotra Edition ফোনে ভারতীয় সংস্কৃতির অনুকরণে ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ সহ গোল্ডেন কালারের ফ্লোরাল প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্ন রাজস্থান এবং উত্তর প্রদেশের চিরাচরিত কারুকার্য থেকে অনুপ্রাণিত। ফোনের ব্যাক প্যানেলে মনীষ মলহোত্রার ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনটির বক্সেও কাস্টোমাইজ পাকেজিং পাওয়া যাবে। এর সঙ্গে একটি বিশেষ ডিজাইনের ওয়ালপেপারও থাকবে।
OPPO Reno 12 Pro ফোনের স্পেসিফিকেশন
Oppo Reno 12 Pro Manish Malhotra Limited Edition ফোনটির স্পেসিফিকেশন আগের Reno 12 Pro ফোনটির মতোই। ফোনের ডিটেইলস নিচে শেয়ার করা হল।
- ডিসপ্লে: OPPO Reno 12 Pro 5G স্মার্টফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং কোম্পানি এর নাম রেখেছে Quad Curved Infinite View স্ক্রিন। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 1200nits ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 যোগ করা হয়েছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য OPPO Reno 12 Pro স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300-Energy অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ওপ্পো ফোনে ARM Mali-G615 GPU রয়েছে।
- স্টোরেজ: ওপ্পো রেনো 12 প্রো 5জি ফোনটিতে 12জিবি র্যাম যোগ করা হয়েছে।এই ফোনে 12জিবি ভার্চুয়াল র্যাম এবং 12জিবি ফিজিক্যাল র্যাম সহ মোট 24জিবি র্যামের পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া এই ফোনটিতে 512জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 1TB মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে। রেনো 12 প্রো ফোনে LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয় হয়েছে।
- ওএস: OPPO Reno 12 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14.1 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনে 3 বছরের ওএস আপডেট দেওয়া হবে, অর্থাৎ এই ফোনে Android 17 পর্যন্ত পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 4 বছর সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে।
- ফ্রন্ট ক্যামেরা: OPPO Reno 12 Pro স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে Samsung S5KJN5 সেন্সর f/2.0 অ্যাপচার রয়েছে। সেলফি তোলা, ভিডিও কল করার এবং রিলস বানানোর জন্য 0.64μm পিক্সেল সাইজ লেন্স সহ 90° ফিল্ড অফ ভিউ এবং অটো ফোকাস ফিচার দেওয়া হয়েছে।
- ব্যাক ক্যামেরা: OPPO Reno 12 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT600 মেইন সেন্সর সহ 50 মেগাপিক্সেল Samsung S5KJN5 টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল IMX355 আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 2X অপটিক্যাল জুম যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno12 Pro ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি এখনও পর্যন্ত সমস্ত রেনো ফোনের চেয়ে সবচেয়ে বেশি ব্যাকআপ দিতে সক্ষম।
