লঞ্চের আগেই প্রকাশ্যে এল OPPO Reno 13 এবং Reno 13 Pro স্মার্টফোনের ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

9 জানুয়ারি ওপ্পো তাদের OPPO Reno 13 সিরিজ ভারতে লঞ্চের জন্য প্রস্তুত। নভেম্বর মাসে প্রথম এই সিরিজের অধীনে OPPO Reno 13 এবং Oppo Reno 13 Pro স্মার্টফোনগুলি চীনে পেশ করা হয়েছিল, এবার এইগুলি ভারতে লঞ্চ হতে চলেছে। শপিং সাইট ফ্লিপকার্টে ফোনের মাইক্রো সাইড লাইভ হয়ে গেছে। লঞ্চের আগেই OPPO Reno 13 সিরিজের বিভিন্ন তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা OPPO Reno 13 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: এইসব সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল OPPO Find N5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

OPPO Reno 13 সিরিজের দাম (লিক)

  • এএন লিকস এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে OPPO Reno 13 এবং Oppo Reno 13 Pro স্মার্টফোনগুলির দাম সম্পর্কিত তথ্য শেয়ার করেছেন।
  • লিক অনুযায়ী OPPO Reno 13 ফোনের 8GB+128GB স্টোরেজ অপশনের দাম 37,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 39,999 টাকা হবে।
  • Oppo Reno 13 Pro ফোনের 12GB+256GB স্টোরেজ ভেরিয়েন্ট 49,999 টাকা এবং 12GB+512GB স্টোরেজ ভেরিয়েন্ট 54,999 টাকা দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

  • প্রকাশ্যে আসা দামের লিক সঠিক প্রমাণিত হলে, Oppo Reno 12 সিরিজের থেকে Oppo Reno 13 সিরিজের দাম বেশি রাখা হবে। এই দাম বাড়ানোর কারণ আপগ্রেড এবং স্পেসিফিকেশনের পরিবর্তনের জন্য হতে পারে।
  • Oppo Reno 12 ফোনটির 8GB+256GB স্টোরেজ অপশন 32,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তবে Oppo Reno 12 Pro ফোনটির 12GB+256GB স্টোরেজ অপশন 36,999 টাকা এবং 12GB+512GB স্টোরেজ অপশন 40,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

Oppo Reno 13 সিরিজের ফিচার

Oppo Reno 13 সিরিজের ফোনগুলি ফ্লিপকার্ট ছাড়াও ওপ্পো ই-স্টোরের মাধ্যমে সেল করা হবে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে রাউন্ড এজ সহ একটি বক্সি চেসিস, সেলফির জন্য পাঞ্চ-হোল কাটআউট এবং অত্যন্ত পাতলা বেজেল থাকবে। ফোনটির রেয়ার প্যানেলে রেয়ার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশের জন্য একটি চারকোণা ক্যামেরা মডিউল দেওয়া হবে। মাইক্রোসাইটের মাধ্যমে Oppo Reno 13 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য জানা গেছে।

  • ডিসপ্লে: ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন কালার এবং HDR10+ সার্টিফিকেশন সহ FHD+ OLED ডিসপ্লে থাকবে।
  • প্রসেসর: Oppo Reno 13 সিরিজ MediaTek Dimensity 8350 চিপসেট সহ পেশ করা হবে। তবে Oppo Reno 12 সিরিজ Dimensity 7300-Energy চিপসেট দেওয়া হয়েছিল।
  • ক্যামেরা:Oppo Reno 13 Pro ফোনটিতে 50MP 3.5x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: ভ্যানিলা মডেল Oppo Reno 13 ফোনে 80W সাপোর্টেড 5,600mAh ব্যাটারি এবং Oppo Reno 13 Pro ফোনে 5,800mAh ব্যাটারি দেওয়া হবে। এই Oppo Reno 12 সিরিজ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
  • OS:Oppo Reno 13 সিরিজ ColorOS 15 কাস্টম স্কিন সহ পেশ করা হবে।
  • অন্যান্য: আপকামিং সিরিজে আরও ভালো নেটওয়ার্ক এবং ডুয়েল স্টিরিও স্পিকার এবং O-Haptics এর জন্য OPPO SignalBoost X1 চিপসেট থাকবে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য সিরিজের ফোনদুটিতে IP68+IP69 রেটিং দেওয়া হবে। ফোনে AI লাইভফটো, AI অনব্লার, AI হাইপারবুস্ট এবং AI রিফ্লেশন রিমুভারের মতো বেশ কিছু AI ফিচার থাকবে। Oppo Reno 13 সিরিজে এই সেগমেন্টের প্রথম এয়ারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে বলে জানানো হয়েছে।
  • কালার: Oppo Reno 13 সিরিজ লুমিনাস ব্লু এবং আইভরি হোয়াইট কালার অপশনে সেল করা হবে। অন্যদিকে Oppo Reno 13 Pro ফোনটি গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার কালার অপশনে লঞ্চ করা হবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here