ভারতের বাজারে OPPO Reno 14 সিরিজ লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে খুব তাড়াতাড়ি ভারতে তাদের নতুন রেনো স্মার্টফোন লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno 14 5G ও OPPO Reno 14 Pro 5G স্মার্টফোনদুটি পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং OPPO Reno 14 সিরিজের স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
OPPO Reno14 Series এর ভারতীয় লঞ্চ ডিটেইলস
ওপ্পো ইন্ডিয়া ওয়েবসাইটে আপকামিং রেনো 14 সিরিজের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এর মাধ্যমে স্মার্টফোনের লুক এবং ডিজাইন শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসে ভারতে রেনো 14 সিরিজ লঞ্চ করা হবে। আসন্ন রেনো 14 সিরিজের ভারতীয় লঞ্চ ডেটর অফিসিয়ালি ঘোষণা হওয়া মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
OPPO Reno 14 Pro এর স্পেসিফিকেশন (চীন)
- 6.83″ FHD+ AMOLED Display
- Mediatek Dimensity 8450
- 50MP+50MP+50MP Back Camera
- 50MP Selfie Camera
- 6,200mAh Battery
- 80W Super Flash Charge
ডিসপ্লে: Reno 14 Pro ফোনটি 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল ফ্ল্যাট স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ওপো ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Crystal Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: চীনে OPPO Reno 14 Pro ফোনটি Android 15 বেসড ColorOS 15 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.25GHz ক্লক স্পীডযুক্ত শক্তিশালী MediaTek Dimensity 8450 প্রসেসর যোগ করা হয়েছে। এই চিপসেট সহ ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা: এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP wide-angle OIS সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 80mm ফোকাল লেন্থ ও 50MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: Reno 14 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6200mAh ব্যাটারি রয়েছে।
OPPO Reno 14 এর স্পেসিফিকেশন (চীন)
- 6.59″ FHD+ AMOLED Display
- Mediatek Dimensity 8350
- 50MP+50MP+8MP Back Camera
- 50MP Selfie Camera
- 6,000mAh Battery
- 80W Super Flash Charge
ডিসপ্লে: চীনে Reno 14 স্মার্টফোনটি 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট পাঞ্চ-হোল স্ক্রিনে 240Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ওপো ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Crystal Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.35GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8450 প্রসেসর রয়েছে। OPPO Reno 14 ফোনটি Android 15 বেসড ColorOS 15 কাস্টম স্কিনে কাজ করে।
ক্যামেরা: Reno 14 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50MP wide-angle সেন্সর (OIS), 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP JN5 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 3.5x অপ্টিকাল জুম এবং 120x জুম সাপোর্টেড 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
OPPO Reno 14 series এর সম্ভাব্য দাম
মিড বাজের রেঞ্জে OPPO Reno 14 series লঞ্চ করা হবে। এই সিরিজের ভ্যানিলা OPPO Reno 14 মডেলের দাম 40 হাজার টাকা থেকে শুরু হতে পারে। এছাড়া অফার সহ ফোনটি 39,999 টাকা দামে সেল করা হতে পারে।
OPPO Reno 14 Pro 5G ফোনটি দাম প্রায় 14 থেকে 10 হাজার টাকা বেশি রাখা হতে পারে। অর্থাৎ ফোনটির দাম প্রায় 50 হাজার টাকা থেকে শুরু হতে পারে। অন্যদিকে ডিসকাউন্ট সহ 49,999 টাকা দামে সেল করা হতে পারে। বর্তমানে OPPO Reno 14 সিরিজের ফোনের সঠিক দাম জানার জন্য লঞ্চের অপেক্ষা করতে হবে।
