Home খবর জেনে নিন কিভাবে দেখবেন ভারতে OPPO Reno 14 এবং Reno 14 Pro স্মার্টফোনের লঞ্চ লাইভ, একইসঙ্গে আসতে চলেছে OPPO Pad SE

জেনে নিন কিভাবে দেখবেন ভারতে OPPO Reno 14 এবং Reno 14 Pro স্মার্টফোনের লঞ্চ লাইভ, একইসঙ্গে আসতে চলেছে OPPO Pad SE

3 জুলাই OPPO Reno 14 সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno 14 5G এবং OPPO Reno 14 Pro 5G ফোন পেশ করা হবে। এই ফোনদুটিতে AI ফিচার সাপোর্টেড অসাধারণ ক্যামেরা দেওয়া হবে। স্টাইলিশ লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ OPPO Reno 14 5G এবং OPPO Reno 14 Pro 5G ফোনদুটির লঞ্চ লাইভ দেখা যাবে, নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO Reno14 Series এর ভারতীয় লঞ্চ লাইভ স্ট্রিম

ভারতে 3 জুলাই OPPO Reno14 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই দিন 12টা সময়ে কোম্পানির পক্ষ থেকে একটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হবে, এই ইভেন্টের মঞ্চ থেকে OPPO Reno14 5G এবং Reno14 Pro 5G ফোন ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকেই ফোনের দাম ও সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। জানিয়ে রাখি এই ইভেন্টের মঞ্চ থেকেই OPPO Reno14 সিরিজ সহ OPPO Pad SE ট্যাবলেটও ভারতে পেশ করা হবে।

কোম্পানির পক্ষ থেকে সারা দেশজুড়ে এই বড় ইভেন্ট লাইভ দেখানো হবে। ওপ্পো ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট সহ ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমেও ফোনের লঞ্চ লাইভ দেখানো হবে। ওপ্পো মোবাইল লঞ্চ আমাদের পেজের মাধ্যমে লাইভ স্ট্রিম করার জন্য নিচে দেওয়া লিঙ্ক উইন্ডোতে ক্লিক করুন।

OPPO Reno14 এবং Reno14 Pro এর সম্ভাব্য ভারতীয় দাম

লিক এবং ধারনার অনুযায়ী OPPO Reno14 সিরিজের ভ্যানিলা OPPO Reno 14 মডেলের দাম 40 হাজার টাকা রাখা হবে এবং অফার সহ 39,999 টাকা দামে সেল করা হবে। OPPO Reno 14 Pro 5G ফোনটির দাম ভ্যানিলা মডেলের তুলনায়

প্রায় 10 হাজার টাকা বেশি রাখা হবে, অর্থাৎ এর দাম প্রায় 50 হাজার টাকার কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও অফার সহ ফোনটি 49,999 টাকা দামে সেল করা হতে পারে। বর্তমানে আপকামিং ফোনগুলির সঠিক দাম জানার জন্য 3 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

OPPO Reno14 Pro এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

ডিসপ্লে: Reno 14 Pro ফোনটি 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল ফ্ল্যাট স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ওপো ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Crystal Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: চীনে OPPO Reno 14 Pro ফোনটি Android 15 বেসড ColorOS 15 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.25GHz ক্লক স্পীডযুক্ত শক্তিশালী MediaTek Dimensity 8450 প্রসেসর যোগ করা হয়েছে। এই চিপসেট সহ ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা: এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP wide-angle OIS সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 80mm ফোকাল লেন্থ ও 50MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Reno 14 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6200mAh ব্যাটারি রয়েছে।

OPPO Reno14 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

ডিসপ্লে: চীনে Reno 14 স্মার্টফোনটি 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট পাঞ্চ-হোল স্ক্রিনে 240Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ওপো ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Crystal Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.35GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8450 প্রসেসর রয়েছে। OPPO Reno 14 ফোনটি Android 15 বেসড ColorOS 15 কাস্টম স্কিনে কাজ করে।

ক্যামেরা: Reno 14 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50MP wide-angle সেন্সর (OIS), 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP JN5 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 3.5x অপ্টিকাল জুম এবং 120x জুম সাপোর্টেড 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।