Home খবর লিক হল OPPO Reno 15 সিরিজের লঞ্চ ডেট, আসতে পারে 200MP ক্যামেরা এবং স্টাইলিশ লুক সহ স্মার্টফোন

লিক হল OPPO Reno 15 সিরিজের লঞ্চ ডেট, আসতে পারে 200MP ক্যামেরা এবং স্টাইলিশ লুক সহ স্মার্টফোন

ওপ্পো রেনো সিরিজের ফোনগুলি অসাধারণ ক্যামেরা এবং স্টাইলিশ লুকের দৌলতে ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। 2026 সালে অর্থাৎ নতুন বছরে কোম্পানি তাদের নতুন ‘রেনো 15’ সিরিজ লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে Reno 15 সিরিজ টিজ করা শুরু হয়ে গেছে। এক্ললিসঙ্গে টিজারের মাধ্যমে আপকামিং ফোনের ফটো দেখানো হয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি সিরিজের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে কোম্পানির ঘোষণার আগেই Reno 15 সিরিজের লঞ্চ ডেট জানা যাবে বলে মনে করা হচ্ছে। আগামী 6 জানুয়ারি OPPO Reno 15 সিরিজ লঞ্চ করা হতে পারে।

ইন্টারনেটে OPPO Reno 15 সিরিজ ভায়রাল হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে সিরিজের প্রি-অর্ডারের পোস্টার শেয়ার করা হয়েছে। এই পোস্টারের মাধ্যমে 6 জানুয়ারি লঞ্চ ডেট দেখা গেছে। তবে এখনও পর্যন্ত শুধুমাত্র এই পোস্টারের মাধ্যমে গ্লোবাল লঞ্চ ডেট বা ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে কনফার্ম জানা যায় না। অন্যদিকে এখন Oppo India ওয়েবসাইটে জারি হওয়া প্রোডাক্ট পেজে ‘Notify to Win’ ট্যাগলাইন সহ প্রোমোশনাল অ্যাক্টিভিটি চালানো হচ্ছে।

এই পেজে একটি কাউন্টডাউন চলছে। 23 ডিসেম্বর পোস্টটি লেখার সময় এই প্রোমোশনাল অ্যাক্টিভিটি শেষ হতে এখনও ‘17 দিন বাকি’ লেখা দেখানো হয়েছে। এই তারিখ হিসাবে 17 দিন পর অর্থাৎ ‘8 জানুয়ারি 2026’। তাই 8 জানুয়ারি OPPO Reno 15 সিরিজ ভারতে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের সঠিক লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

চীনের বাজারে OPPO Reno 15 সিরিজের অধীনে OPPO Reno 15, Reno 15 Pro এবং Reno 15c ফোনটি লঞ্চ করা হয়েছে। লিক অনুযায়ী গ্লোবাল বাজারে তিনটি ফোনের সঙ্গে কোম্পানি তাদের Reno 15 Mini এবং Reno 15 Pro Max ফোনটিও লঞ্চ করতে পারে। তবে বর্তমানে Oppo এর ইন্ডিয়া ওয়েবসাইটে শুধুমাত্র দুটি মডেলই টিজ করা হচ্ছে। তাই আপাতত ভারতে OPPO Reno 15 সিরিজের অধীনে কোন ফোনটি লঞ্চ করা হবে, সেই বিষয়ে অফিসিয়ালি তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে। তবে এই ফোনদুটির মধ্যে OPPO Reno 15 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

চীনে OPPO Reno 15 এবং Reno 15 Pro ফোনদুটি Dimensity 8450 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 200MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড এবং 50MP টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

OPPO Reno 15 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল-HD+ ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে Reno 15 ফোনটিতে 6.32 ইঞ্চির স্ক্রিন রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Reno 15 ফোনটিতে 6,200mAh ব্যাটারি এবং Reno 15 Pro ফোনটিতে 6,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। উভয় ফোনেই 80W ফাস্ট চার্জিং এবং প্রো মডেলে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

গত সপ্তাহে OPPO Reno 15 Pro Mini ফোনটির লিকও প্রকাশ্যে এসেছিল। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 8450 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটি 6.32 ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে সহ পেশ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 80W ফাস্ট চার্জিঙের পাশাপাশি রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে।