200MP ক্যামেরা, Dimensity 8450 চিপসেট এবং 6500mAh ব্যাটারি সহ ভারতে পেশ হল OPPO Reno 15 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম

চাইনিজ মোবাইল কোম্পানি OPPO ভারতের বাজারে অফিসিয়ালি তাদের নতুন ফ্ল্যাগশিপ-গ্ৰেড OPPO Reno 15 Pro 5G স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে OPPO Reno 15 5G এবং OPPO Reno 15 Pro Mini 5G ফোনগুলিও পেশ করা হয়েছে। সিরিজের নতুন প্রো মডেলে 200MP ক্যামেরা, Dimensity 8450 প্রসেসর এবং 6500mAh ব্যাটারির মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

ভারতের বাজারে OPPO Reno 15 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 67,999 টাকা রাখা হয়েছে এবং ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ মডেল 72,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 13 জানুয়ারি থেকে এই ফোনটির সেল শুরু হবে এবং ফোনটির দামে ব্যাঙ্ক অফার ও নো কস্ট EMI অপশন‌ও পাওয়া যাবে।

OPPO Reno 15 Pro 5G ফোনটির চারদিকে মাত্র 1.15mm আলট্রা থিন বেজল যোগ করা হয়েছে এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 95.5%। এই ফোনে ইন্ডাস্ট্রি-ফার্স্ট HoloFusion Technology এবং Dynamic Stellar Ring ডিজাইন রয়েছে, ফলে ব্যাক প্যানেলে প্রিমিয়াম এবং ইউনিক লুক পাওয়া যায়। এই ফোনটি Cocoa Brown এবং Sunset Gold কালার অপশনে পেশ করা হয়েছে। ফোনটির মজবুতির জন্য এতে এয়ারোস্পেস-গ্ৰেড অ্যালুমিনিয়াম ফ্রেম, Sponge Bionic Cushioning, Corning Gorilla Glass Victus 2 এবং IP66, IP68 ও IP69 রেটিং যোগ করা হয়েছে। এর ফলে এই ফোনটি জল, ধূলো এবং হঠাৎ আঘাত থেকে সুরক্ষিত থাকবে।

OPPO Reno 15 Pro 5G ফোনে 6.78-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ডিসপ্লেতে 2160Hz PWM ডিমিং সহ Splash Touch ও Glove Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতে বা গ্লাভস পড়েও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যায়।

প্রসেসিঙের জন্য OPPO Reno 15 Pro 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 8450 চিপসেট রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপসেট 41% ভালো পারফরমেন্স এবং 44% কম পাওয়ার কনজাম্পশন দিতে সক্ষম। এই ফোনে NPU 880 AI প্রসেসর, AI HyperBoost 2.0 এবং AI LinkBoost 3.0 এর মতো উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। এর ফলে স্টেবল গেমিং এবং নেটওয়ার্ক পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 5 জেনারেশন OS আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ক্যামেরা সেট‌আপ। OPPO Reno 15 Pro 5G ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP আলট্রা-ক্লিয়ার প্রাইমারি OIS সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3.5x টেলিফটো পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। এই ক্যামেরা 80mm ফোকাল লেন্থ সহ ন্যাচারাল এবং সিনেম্যাটিক পোর্ট্রেট শট ক্যাপচার করতে সক্ষম।

এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno 15 Pro 5G ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে Reno PureTone Technology, AI Portrait Glow এবং All-Focal-Length 4K 60fps HDR Ultra-Steady Video এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। এগুলি বিশেষভাবে ভারতীয় স্কিন টোন এবং লাইটিং কন্ডিশন অনুযায়ী অপ্টিমাইজ করা হয়েছে।

OPPO Reno 15 Pro 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি 80W SUPERVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 51 মিনিটের মধ্যে 0 से 100% পর্যন্ত চার্জ হতে পারে।

OPPO Reno 15 Pro 5G ফোনটি ভারতের বাজারে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে ডিজাইন, ক্যামেরা, পারফরমেন্স এবং AI ফিচার সহ দারুণ একটি অপশন হয়ে উঠতে পারে। যাদের এইসব ফিচার পছন্দ তাঁরা এই ফোনটি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here