200MP রেয়ার এবং 50MP ফ্রন্ট ক্যামেরা সহ ভারতের বাজারে লঞ্চ হল কম্প্যাক্ট স্মার্টফোন OPPO Reno 15 Pro Mini

ভারতে অফিসিয়ালি OPPO Reno 15 সিরিজ লঞ্চ করে দেওয়া হয়েছে। এই সিরিজের অধীনে কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 15, Reno 15 Pro এবং Reno 15 Pro Mini নামের তিনটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। এই তিনটি ফোনেই স্টাইলিশ লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশনের পাশাপাশি অসাধারণ ক্যামেরা দেওয়া হয়েছে। এই পোস্টে সিরিজের কম্প্যাক্ট স্মার্টফোন OPPO Reno 15 Pro Mini ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO Reno 15 Pro Mini ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 8450 প্রসেসর যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.25GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই চিপসেট 21,41,052 AnTuTu স্কোর পেয়েছে। এই স্কোর Samsung Galaxy S25 FE ফোনের আনটুটু স্কোরের চেয়েও বেশি।

OPPO Reno 15 Pro Mini ফোনে সুন্দর গ্ৰাফিক্সের জন্য Mali-G720 MC7 GPU এবং এর সঙ্গে NPU 880 AI প্রসেসর রয়েছে। মাল্টি টাস্কিং এবং স্মুথ পারফরমেন্সের জন্য এই ফোনে LPDDR5x RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনে 5 জেনারেশন অপারেটিং সিস্টেম এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

OPPO Reno 15 Pro mini 5G ফোনে 1216 x 2640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3600nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gloved Touch ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।

এই ফোনটি সেগমেন্টের বেস্ট কম্প্যাক্ট ক্যামেরা স্মার্টফোন হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে মোট চারটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা Reno PureTone টেকনোলজি সহ ক্রিস্টাল ক্লিয়ার ভিভিড ফটো ক্যাপচার করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno 15 Pro mini 5G ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। f/2.0 অ্যাপার্চারযুক্ত এই সেন্সর 100° ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য OPPO Reno 15 Pro mini 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ Samsung ISOCELL HP5 সেন্সর ব্যাবহার করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3.5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।

আকারে ছোট হ‌ওয়া সত্ত্বেও OPPO Reno 15 Pro mini 5G ফোনে 6,200mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটির ব্যাটারি 9 ঘন্টা, 54 মিনিট PCMark Battery Benchmark স্কোর পেয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের ফোনটি 20% থেকে 100% পর্যন্ত ফুল চার্জ করতে 54 মিনিট সময় লেগেছে।

OPPO Reno 15 Pro mini 5G ফোনটিতে Aluminium Alloy ফ্রেম যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66 + IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6 এবং Bluetooth 5.4 দেওয়া হয়েছে। গেমিঙের জন্য ল্যাগ ফ্রি স্মুথ পারফরমেন্সের জন্য এই ফোনে AI HyperBoost 2.0 যোগ করা হয়েছে।

OPPO Reno 15 Pro mini 5G ফোনটিতে 12GB RAM এর সঙ্গে 256GB ও 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটির 256GB মডেল 59,999 টাকা এবং 512GB মডেল 64,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Glacier White এবং Cocoa Brown কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here