Home খবর 8 জানুয়ারী ভারতে লঞ্চ হবে OPPO Reno15 সিরিজ, পাওয়া যাবে 200MP AI ক্যামেরা এবং অসাধারণ ফিচার

8 জানুয়ারী ভারতে লঞ্চ হবে OPPO Reno15 সিরিজ, পাওয়া যাবে 200MP AI ক্যামেরা এবং অসাধারণ ফিচার

চীন এবং গ্লোবাল বাজারে OPPO তাদের OPPO Reno15 সিরিজের লঞ্চ ডেট জানানোর পর, এবার ভারতের লঞ্চ ডেটও শেয়ার করেছে। কোম্পানি 2026 সালের 8 জানুয়ারী ভারতে OPPO Reno15 সিরিজ পেশ করতে চলেছে। যারা দুর্দান্ত ফিচার এবং ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের কাছে এই সিরিজটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ফোনটিতে অ্যাডভান্স AI-ক্যামেরা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। জানিয়ে রাখি এই সিরিজের অধীনে OPPO Reno15 Pro 5G, Reno15 Pro Mini 5G এবং OPPO Reno15 5G ফোনগুলি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno15 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

কোম্পানি জানিয়েছে OPPO Reno15 Pro 5G এবং Reno15 Pro Mini 5G ফোনটিতে 200MP Ultra-Clear প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এটি কোম্পানির PureTone Technology সহ লঞ্চ করা হবে। এই ফিচার সাবজেক্ট ও তার আশপাশের পরিবেশের মধ্যে আরও ভালো ব্যালেন্স তৈরি করে ন্যাচারাল কালার টোন দিতে সাহায্য করে। একইভাবে দুটি Pro মডেলেই 3.5× টেলিফটো পোর্ট্রেট সাপোর্টেড 50MP ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। এর ফলে ইউজাররা পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এবং গ্রুপ শট আরও বেশি ডিটেল ও ক্ল্যারিটির সহ ফটো ক্যাপচার করতে পারবেন।

যারা দৈনন্দিন ফটোগ্রাফি এবং AI ক্রিয়েটিভ ফিচার সহ ফোন খুঁজছেন, তাদের জন্য OPPO Reno15 5G ফোনটি ভালো অপশন হবে। এই ফোনটিতে 50MP Ultra-Clear প্রাইমারি ক্যামেরা, 50MP 3.5× টেলিফটো পোর্ট্রেট লেন্স, 50MP আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে। এর ফলে ফোনটি বিভিন্ন ধরনের শুটিং সিচুয়েশনের ক্ষেত্রে একটি ব্যালেন্সড অপশন হয়ে উঠতে পারে।

পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য OPPO এর PureTone Technology ফটোটিকে প্রয়োজনের চেয়েও বেশি স্মুথ বা আর্টিফিশিয়ালের পরিবর্তে লাইট, টেক্সচার ও ডিটেলের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। বিশেষ করে ভারতীয় স্কিন টোনের কথা মাথায় রেখে এই ক্যামেরা আলাদা আলাদা লাইটিং কন্ডিশনেও ন্যাচারাল এবং কনসিস্টেন্ট রেজাল্ট দিতে পারবে।

Oppo Reno15 সিরিজে AI Editor 3.0 ফিচার দেওয়া হবে। এর মধ্যে AI Portrait Glow ফিচার থাকবে। যদি ছবি লো-লাইটে তোলা হোক বা ব্যাকলাইটে এই ফিচারটি সিন এনলাইজ করে লাইটিং অটোমেটিকালি অ্যাডজাস্ট করতে পারে। এছাড়া AI Motion Photo Slow-Mo এবং অন্যান্য AI টুলস ইউজারদের ফটো ও মোমেন্ট ক্যাপচার করার পরও আরও ভালোভাবে এডিট করতে সাহায্য করবে।

ক্রিয়েটিভ ইউজারদের জন্য Popout ফিচার দেওয়া হবে। এটি স্টিল ফটো ও মোশন শটগুলি ডেপথ এবং ডায়মেনশন সহ প্রেজেন্ট করে। এর ফলে কোনো ধরনের থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় ও ডায়নামিক ভিজুয়াল প্রস্তুত করা যাবে।

ভিডিওর দিক দিয়ে OPPO Reno15 Pro 5G এবং Reno15 Pro Mini 5G ফোনটির ফ্রন্ট, প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরাতে 4K HDR ভিডিও রেকর্ডিং 60fps সাপোর্ট করবে। HDR সাপোর্টের জন্য হাইলাইট ও শ্যাডোর ক্ষেত্রে আরও ভালো ডিটেল পাওয়া যাবে। এর ফলে আলাদা আলাদা লাইটিং কন্ডিশনেও ভিডিও ন্যাচারাল ও ব্যালেন্সড দেখাবে। একইসঙ্গে Dual Conversion Gain ভিডিও সিস্টেম লো-লাইট এবং হাই-কনট্রাস্ট সিনের জন্য আরও ভালো ডায়নামিক রেঞ্জ ও স্মুথ এক্সপোজার ট্রানজিশন দিতে সক্ষম।

Oppo Reno 15 সিরিজ Flipkart, Amazon এবং Oppo India অনলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে। এই ফোনগুলিতে Holofusion ফিচার সহ এয়ারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে এবং ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখার জন্য IP66, IP68 ও IP69 রেটিং সহ লঞ্চ করা হবে।

লিক অনুযায়ী Oppo Reno 15 Pro Mini ফোনটির 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 64,999 টাকা রাখা হতে পারে। তবে ব্যাঙ্ক অফারের পর এই ফোনের রিটেল দাম প্রায় 59,999 টাকার কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে।

Oppo Reno 15 Pro Mini ফোনটিতে 6.32 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে আশা করা হচ্ছে। তবে Reno 15 Pro ফোনেও 6.78 ইঞ্চির AMOLED প্যানেল এবং স্ট্যান্ডার্ড Reno 15 ফোনটিতে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। সিরিজের প্রতিটি মডেলেই ফুল-HD+ রেজোলিউশনের পাশাপাশি Pro ভেরিয়েন্টে বেশি পীক ব্রাইটনেস থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Oppo Reno 15 Pro Mini ফোনটিতে MediaTek Dimensity 8450 প্রসেসর সহ 6,200mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। অন্যদিকে Reno 15 ফোনটিতে 6,200mAh ব্যাটারি এবং Reno 15 Pro ফোনটিতে 6,500mAh ব্যাটারি থাকতে পারে। উভয় ফোনেই 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। একইসঙ্গে Pro মডেলে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

আপকামিং Oppo Reno 15 সিরিজ Samsung Galaxy A56 5G, OnePlus 13R এবং Pixel 9A ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা ক্যামেরা, পারফরমেন্স, ডিজাইন ও ব্যাটারি সহ Oppo Reno 15 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।