চীনের বাজারে Oppo তাদের Reno 15 সিরিজের সংখ্যা বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে Oppo Reno 15C ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে। অন্যদিকে লঞ্চের আগেই ফোনটি China Telecom ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। এর মাধ্যমে ফোনটির ডিজাইন, ফিচার এবং স্টোরেজ অপশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। এছাড়া ফোনটির লঞ্চ টাইমলাইন সম্পর্কেও জানানো হয়েছে।
চীনের টেলিকম লিস্টিং অনুযায়ী Oppo Reno 15C ফোনটির PMD110 মডেল নাম্বার হবে। এটি একটি 5G সাপোর্টেড মডেল হিসাবে লঞ্চ করা হবে। ফোনটিতে 6.59 ইঞ্চির FHD+ (2760×1256) রেজোলিউশন ডিসপ্লে থাকবে। এই ফোনটির ডায়মেনশন 158×74.83×7.77mm এবং ওজন 197 গ্রাম রাখা হবে। ফোনটি অ্যালুমিনিয়াম আলয় দিয়ে তৈরি। এর ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে।
প্রসেসর সেকশনে “SM7750” লেখা রয়েছে, এর ফলে ফোনটিতে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এর ফলে আরও ভালো পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।
Oppo Reno 15C ফোনটি 12GB RAM + 256GB এবং 12GB RAM + 512GB স্টোরেজ অপশনে দেখা গেছে। এই ফোনটি Aurora Blue, Academy Blue এবং Starlight Bow কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
ডিজাইনে ক্ষেত্রেই বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। Reno 15 এবং 15 Pro ফোনটিতে তৃতীয় ক্যামেরা কাটআউটের উপরে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে এবং নিচে ‘Reno AI Camera’ লেখা রয়েছে। তবে Reno 15C ফোনটিতে LED ফ্ল্যাশ নিচে এবং AI Camera লেখা উপরে রাখা হয়েছে। ক্যামেরা মডিউলের এই ছোট পরিবর্তন আপকামিং ফোনটিকে কোম্পানির অন্যান্য মডেলের থেকে আলাদা করে তুলতে সাহায্য করেছে।
ফটোগ্রাফির জন্য Oppo Reno 15C ফোনে 50MP + 50MP + 8MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। একইভাবে ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দীর্ঘমেয়াদী ব্যাকআপের জন্য 6,500mAh বড় ব্যাটারি থাকতে পারে।
কনেক্টিভিটির জন্য Oppo Reno 15C ফোনটিতে Wi-Fi, Bluetooth, NFC এবং USB OTG (U-disk mode) সাপোর্ট করতে পারে। একইসঙ্গে USB Type-C (USB 2.0 HS) পোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। নেটওয়ার্ক হিসাবে GSM, WCDMA, LTE এবং 5G ব্যান্ডের উল্লেখ রয়েছে।
China Telecom লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 2025 সালের 19 ডিসেম্বর থেকে Oppo Reno 15C ফোনটির সেল শুরু হবে। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
যারা ভালো ডিজাইন, স্মুথ পারফরমেন্স এবং ক্যামেরা সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Oppo Reno 15C ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি মিড রেঞ্জে Vivo V60e, Xiaomi 14 Civi এবং Honor 200 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা চীনের ইউজার এবং নতুন স্মার্টফোন খুঁজছেন, তাদের কাছে Reno 15C ফোনটি আকর্ষণীয় হতে পারে। তাই ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
