Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo Reno 15c স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo Reno 15c স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

চীনে Oppo তাদের Reno 15 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের আপকামিং ফোনটি Oppo Reno 15c নামে পেশ করা হবে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে Reno 15 ফোনের লঞ্চ ইভেন্ট চলাকালীন টিজ করেছিল। এখানে এটি “এন্ট্রি লেভেল চয়েস” হবে বলে জানা গিয়েছিল। তবে এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। এবার নতুন লিকের মাধ্যমে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেইলস জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Reno 15c ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন আপকামিং Oppo Reno 15c ফোনটিতে 6.59 ইঞ্চির LTPS OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে।

Oppo Reno 15c ফোনে স্পীডের জন্য 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য Reno 15c ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে, এটি সেলফি ও ভিডিও ক্রিয়েশনের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। একইভাবে ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো ক্যামেরা যোগ করা হতে পারে।

অন্য এক টিপস্টার Bald Panda বক্তব্য অনুযায়ী Oppo Reno 15c ফোনটিতে Sony LYT-600 প্রাইমারি সেন্সর, Sony IMX355 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং Samsung JN5 টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। চার্জিঙের জন্য ফোনটিতে 80W ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। তবে আপকামিং ফোনের ব্যাটারির সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।

Oppo Reno 15c ফোনটির ওজন 197 গ্রাম হবে বলে জানা গেছে। সিকিউরিটির জন্য ফোনটিতে শোর্ট-ফোকাস অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। কোম্পানির আসন্ন ফোনটি Aurora Blue, College Blue এবং Starlight Bow কালার অপশনে পেশ করা হতে পারে। ডিজাইনের দিক দিয়ে আপকামিং Reno 15c ফোনটি অনেকটাই Reno 15 এবং Reno 15 Pro ফোনগুলির দেখাবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটিতে গ্লসি ব্যাক প্যানেল দেওয়া হতে পারে। তবে ক্যামেরা মডিউল এবং LED এর অবস্থান পরিবর্তন করা হতে পারে।

চীনে ডিসেম্বর মাসে Oppo Reno 15c ফোনটি লঞ্চ করা হতে পারে। এরপর ফোনটি গ্লোবাল বাজারেও পেশ করা হতে পারে। যারা ভালো ডিজাইন, স্মুথ পারফরমেন্স এবং অ্যাডভান্স ক্যামেরা সহ ফোন খুঁজছেন, তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে।

Reno 15c ফোনটি বাজারে উপস্থিত Vivo V60e, Xiaomi 14 Civi এবং Honor 200 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে ভবিষ্যতে এই ফোনের সঠিক তথ্য প্রকাশ্যে এলেই এই বিষয়ে ধারনা করা যাবে। যারা চীনের ইউজার এবং ডিসেম্বর মাসে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা মিড রেঞ্জে আপকামিং Reno 15c ফোনটির অপেক্ষা করতে পারেন। আমরা Reno 15c ফোনের নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।