লিক হল Oppo Reno 15F 5G এবং Reno 15FS 5G স্মার্টফোনের ডিটেইলস, জেনে নিন ফিচার, দাম এবং লঞ্চ টাইমলাইন

সম্প্রতি Oppo তাদের Reno 15 সিরিজের ভারতের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। এই সিরিজের অধীনে Oppo Reno 15 5G, Reno 15 Pro Mini এবং Reno 15 Pro ফোনগুলি লঞ্চ করা হবে। এবার ইউরোপীয় রিটেইল ওয়েবসাইটে Oppo Reno 15F 5G এবং Oppo Reno 15FS 5G ফোনদুটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের সমস্ত স্পেসিফিকেশন, ডিজাইন এবং দাম সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Reno 15F 5G এবং Reno 15 FS 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

রিটেইলার লিস্টিং অনুযায়ী Oppo Reno 15F 5G এবং Reno 15 FS 5G ফোনটিতে প্রায় একই স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। শুধুমাত্র স্টোরেজের দিক দিয়েই ফোনদুটির মধ্যে পার্থক্য দেখা যায়। একদিকে Reno 15F 5G ফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। অন্যদিকে Reno 15 FS 5G ফোনটি 8GB RAM এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।

Oppo Reno 15F 5G এবং Reno 15FS 5G ফোনদুটিতে 6.57 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 10-বিট কালার ডেপ্থ এবং 100% DCI-P3 কালার গামুট সাপোর্ট করবে। একইসঙ্গে ডিসপ্লেতে 93% স্ক্রিন-টু-বডি রেশিও এবং 397ppi পিক্সেল ডেনসিটি দেওয়া হবে।

প্রসেসিঙের জন্য ফোনদুটিতে Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দেওয়া হবে। একইসঙ্গে ফোনগুলি Android 16 সহ লঞ্চ করা হবে। এতে 8GB LPDDR4X RAM সহ 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এক্সপেনশন সাপোর্ট করবে। এছাড়া মাইক্রোSD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

Oppo Reno 15F 5G এবং Reno 15FS 5G ফোনদুটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 8MP সেকেন্ডারি ক্যামেরা এবং 2MP অন্যান্য সেন্সর থাকতে পারে। একইসঙ্গে রেয়ার ক্যামেরা সিস্টেমে OIS ও EIS ফিচারের পাশাপাশি অটোফোকাস, ম্যাক্রো ফটোগ্রাফি, 3D ডেপথ সেন্সিং ও LED ফ্ল্যাশের মতো ফিচারও সাপোর্ট করবে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। একইসঙ্গে এতে অটোফোকাস, ফ্রন্ট ফ্ল্যাশ এবং 3D ডেপথ সেন্সিং ফিচার পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য উভয় ফোনেই 6,500mAh বড় লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে না। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি প্রায় 1,600 চার্জিং সাইকেল পর্যন্ত পারফরমেন্স দিতে সক্ষম। একইসঙ্গে ফোনগুলি A-ক্লাস এনার্জি এফিসিয়েন্সি রেটিং সহ লঞ্চ করা হবে।

কানেক্টিভিটির জন্য Reno 15 F 5G এবং Reno 15 FS 5G ফোনদুটিতে ডুয়েল সিম সাপোর্ট (Nano SIM + eSIM), 5G, 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.1, NFC এবং GPS মতো অপশন দেওয়া হবে। একইসঙ্গে লিস্টিঙে ফোনগুলি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস রিকগনিশন, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং এবং স্টেরিও স্পীকারের মতো প্রিমিয়াম ফিচার সহ দেখা গেছে।

ফোনগুলির ডায়মেনশন 158.2 × 74.9 × 8.14mm এবং ওজন প্রায় 189 গ্রাম হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে Reno 15 F 5G ফোনটি Twilight Black এবং Reno 15 FS 5G ফোনটি Aurora Blue কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

রিটেইলার ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনের বক্সে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হবে না। তবে প্রোমোশনাল ইমেজে ইয়ারফোন দেখা গেছে, এর ফলে লঞ্চ অফার হিসাবে ইয়ারফোন দেওয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া দুটি মডেলের ক্ষেত্রেই দুই বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বলে জানা গেছে।

ইউরোপীয় লিস্টিং অনুযায়ী Oppo Reno 15 F 5G ফোনটির দাম €391.90 অর্থাৎ প্রায় 41,415 টাকা রাখা হতে পারে। অন্যদিকে Reno 15 FS 5G ফোনটি €459.90 অর্থাৎ প্রায় 48,612 টাকা দামে লঞ্চ করা হতে পারে। লিক রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে আসা লঞ্চ টাইমলাইন অনুযায়ী Oppo নতুন বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে গ্লোবাল বাজারে তাদের Reno 15 সিরিজের মডেলগুলি লঞ্চ করতে পারে।

যারা বড় ব্যাটারি, শক্তিশালী ক্যামেরা এবং প্রিমিয়াম ফিচার সহ মিড-রেঞ্জ 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Oppo Reno 15 F 5G এবং Reno 15 FS 5G ফোনদুটি ভালো অপশন হতে পারে। তাই ইউজাররা আপকামিং ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। এই Oppo Reno 15 সিরিজ Samsung Galaxy A56 5G, Vivo V60 সিরিজ এবং Realme 15 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here