আজ OPPO তাদের নতুন Reno স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে একটি বড় ইভেন্টের আয়োজন করে OPPO Reno 16 সিরিজ চীনের বাজারে পেশ করা হয়েছে। এই সিরিজের অধীনে OPPO Reno 16 এবং OPPO Reno 16 Pro 5G স্মার্টফোনদুটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির ক্যামেরা জন্য জনপ্রিয় OPPO Reno সিরিজ তাদের 16 Pro মডেল 200MP Camera, 7000mAh Battery, 16GB RAM ও MediaTek Dimensity 9500s প্রসেসর সহ পেশ করেছে। নিচে OPPO Reno 16 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO Reno 16 Pro ফোনের ক্যামেরা
OPPO Reno 16 Pro 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এটি 1/1.56-ইঞ্চির Samsung ISOCELL HP5 সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) ফিচার সহ কাজ করতে সক্ষম। এই নতুন OPPO ফোনে 60fps 4K video recording করা যাবে।
200MP camera এর পাশাপাশি OPPO Reno 16 Pro 5G ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে 3.5x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুম ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Periscope Telephoto লেন্স এবং 50 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Reno 16 Pro ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে, এতে গ্রুপ সেলফির জন্য ওয়াইড অ্যাঙ্গেল ফ্রেম পাওয়া যাবে।
কোম্পানির OPPO Reno 16 Pro 5G ফোনটি ±4° Wide-angle সুপার ইমেজ স্টেবলাইজেশন সহ লঞ্চ করা হয়েছে। সাধারণত ফোনে OIS সেন্সর ±1 বা ±1.5 ডিগ্রী পর্যন্ত টিল্ট করা যাবে। তবে এই OPPO ফোনের OIS লেন্স ভিডিওগ্রাফি চলাকালীন ধাক্কা লাগলেও স্টেবল এবং ক্লিয়ার রেকর্ডিং করতে সক্ষম। অর্থাৎ দৌড়ে-দৌড়ে ভিডিও বানালে এতে প্রফেশনাল গিম্বলের মতো স্থির রেকর্ডিং করা যাবে।
OPPO Reno 16 Pro ফোনের স্পেসিফিকেশন
OPPO Reno 16 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz থেকে 3.73GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে হেভি প্রসেসিং এবং গেমিং চলাকালীন ফোনের স্মুথ পারফরমেন্সের জন্য এতে Tidal Engine যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে Immortalis G925 জিপিইউ রয়েছে।
OPPO Reno 16 Pro 5G স্মার্টফোনে 2772 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ ফ্ল্যাট স্ক্রিন 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 16 Pro 5G স্মার্টফোনটিতে 7000এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 6 বছরের ব্যাটারি হেলথ বজায় থাকবে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। এই নতুন 5G স্মার্টফোনে 60W wireless চার্জিং ফিচার রয়েছে।
OPPO Reno 16 Pro ফোনটি মেটাল ফ্রেম দিয়ে তৈরি, ফলে মজবুতি পাওয়া যাবে। ফোনের ফ্রন্ট এবং ব্যাক উভয় প্যানেলে গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP69K রেটিং রয়েছে। জানিয়ে রাখি ফোনের সাইড ফ্রেমে Ai Key রয়েছে, এর সাহায্যে সিঙ্গেল টাচ করলেই একাধিক কাজ করা যায়।
OPPO Reno 16 Pro ফোনের দাম
চীনের বাজারে OPPO Reno 16 Pro ফোনটির 12GB RAM এবং 16GB RAM ভেরিয়েন্ট 256GB, 512GB ও 1TB স্টোরেজ অপশনে সেল করা হবে। Reno 16 Pro ফোনের প্রাথমিক দাম 4499 ইউয়ান অর্থাৎ প্রায় 63 হাজার টাকা রাখা হয়েছে। এটি ফোনের 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম। অন্যদিকে টপ ভেরিয়েন্ট 6GB RAM + 1TB স্টোরেজ অপশন 5299 ইউয়ান অর্থাৎ প্রায় 74 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। চীনে OPPO Reno 16 Pro ফোনটি White, Purple এবং Black কালার অপশনে সেল করা হবে।













