ওপ্পো ফ্যানদের জন্য দারুণ সুখবর প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে OPPO Reno 16 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno 16 5G এবং OPPO Reno 16c 5G ফোনদুটি ভারতে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে ওপ্পো ফোনটি টিজ করা হবে এবং আপাতত ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানার অপেক্ষা করতে হবে।
OPPO Reno 16 series এর ভারতীয় লঞ্চ
ওপ্পো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং OPPO Reno 16 সিরিজ টিজ করা হচ্ছে। কোম্পানির লাইভ হওয়া মাইক্রো সাইটের মাধ্যমে নতুন OPPO Reno 16 সিরিজের লঞ্চ সম্পর্কে জানা গেছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী OPPO AI Phone হবে। আপাতত এটি ‘কমিং সুন’ লিখে টিজ করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই OPPO Reno 16 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করা হবে বলে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
A striking silhouette of what’s next is about to be unveiled.
The countdown to the ultimate upgrade begins now.The all-new #OPPOReno16Series, Coming Soon! ✨#OPPORenoLand #LiveInTheMoment #LiveItYourWay pic.twitter.com/mdDIbQmpjJ
— OPPO India (@OPPOIndia) June 21, 2026
কোম্পানির অফিসিয়াল সাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনে OPPO Reno 16 সিরিজের মাইক্রোসাইট লাইভ হয়েছে। তাই স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে Reno 16 এবং Reno 16c ফোনদুটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে। এই দুটি ওপ্পো 5G ফোনটির পাশাপাশি কোম্পানির OPPO Earbuds এবং OPPO Bubble magentic accessory ডিভাইসগুলিও ভারতে লঞ্চ করা হবে।
OPPO Reno 16 ফোনের স্পেসিফিকেশন
সম্প্রতি বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গীকবেঞ্চে গ্লোবাল মডেল OPPO Reno 16 ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ দেখা গেছে। ভারতের বাজারে এই প্রসেসর সহ পেশ করা হতে পারে। এই 12GB RAM সহ 5G ফোনটি 8GB RAM ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। গীকবেঞ্চ অনুযায়ী ওপ্পো ফোনটিতে Adreno 722 জিপিইউ দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী Reno 16 ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং ক্যামেরা ও 50 মেগাপিক্সেল Telephoto লেন্স দেওয়া হতে পার। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Reno 16 ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP69 রেটিং দেওয়া হতে পারে।
চীনের বাজারে OPPO Reno 16 5G ফোনটিতে 6700mAh ব্যাটারি যোগ করা হয়েছে। তবে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইভাবে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার সহ Bypass চার্জিং ফিচার থাকতে পারে। OPPO Reno 16 5G ফোনটিতে 6.32-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
OPPO Reno 16c ফোনের স্পেসিফিকেশন
গ্লোবাল বাজারে OPPO Reno 16c ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। ভারতের বাজারে ফোনটি LPDDR5X RAM এবং UFS 3.1 storage সহ লঞ্চ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য OPPO 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী Reno 16c ফোনে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 3.5x telephoto সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পার। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Reno 16c ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 16c 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
OPPO Reno 16c 5G ফোনটি 6.57-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনে ফুলএইচডি + রেজোলিউশন সাপোর্টেড AMOLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হবে। অন্যদিকে ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। বেসিক কানেক্টিভিটির জন্য ফোনে NFC সাপোর্ট করতে পারে। আপাতত OPPO Reno 16 সিরিজের ভারতীয় স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।











