কনফার্ম হল Oppo Reno 16 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট, প্রকাশ্যে এল স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার অপশন

Oppo তাদের নতুন Reno 16 সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বাজারে আপকামিং সিরিজের লঞ্চ ডেট কনফার্ম জানানো হয়েছে। লেটেস্ট লিক অনুযায়ী আগামী 3 জুলাই ইন্দোনেশিয়ার বাজারে Reno 16 সিরিজ লঞ্চ করা হবে। তবে 8 জুলাই এই সিরিজ মালয়েশিয়ার বারে পেশ হতে চলেছে। অন্যদিকে ফোনগুলির লঞ্চের আগেই অফিসিয়ালি লিস্টিঙের মাধ্যমে Reno 16 সিরিজের স্টোরেজ ভেরিয়েন্ট, কালার অপশন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Reno 16 সিরিজের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Oppo Reno 16 সিরিজের ডিটেইলস

Oppo Malaysia এর অফিসিয়াল ওয়েবসাইটে Reno 16 সিরিজের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। মাইক্রোসাইটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে কোম্পানি লঞ্চ ইভেন্টে Reno 16 সিরিজের পাশাপাশি বেশ কিছু অন্যান্য ডিভাইসও পেশ করবে। এতে Oppo Bubble নামের একটি অ্যাক্সেসরি ডিসপ্লে থাকবে। এটি Reno 16 সিরিজের ব্যাক প্যানেলের সঙ্গে অ্যাটাজ করা যাবে। একইসঙ্গে Enco Air 5 এবং Enco Air 5s ইয়ারবার্ড লঞ্চ করা হবে।

Oppo Indonesia তাদের Reno 16 সিরিজের প্রি-অর্ডার সুরু করে দিয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে তিনটি স্মার্টফোন অর্থাৎ Oppo Reno 16, Oppo Reno 16 Pro এবং Oppo Reno 16F ফোনের জন্য আলাদা-আলাদা ল্যান্ডিং পেজ লাইভ করে দিয়েছে।

Oppo Reno 16 সিরিজের কালার এবং স্টোরেজ

Reno 16 সিরিজের সবচেয়ে কম দামের Oppo Reno 16F ফোনটি দুটি স্টোরেজ অপশনে সেল করা হবে। এই ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে পেশ করা হবে। এই ফোনটি Dream Purple, Pop White এবং Twilight Violet কালার অপশনে লঞ্চ করা হবে।

Oppo Reno 16 ফোনটি Pop White এবং Twilight Violet কালার অপশনে লঞ্চ করা হবে। এই ফোনে 8GB RAM + 256GB এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশন দেওয়া হবে। অন্যদিকে আপাতত Oppo Reno 16 Pro ফোনটি শুধুমাত্র 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনটি Pop White এবং Starlight Black কালার অপশনে সেল করা হবে।

Oppo Reno 16 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

ওপ্পোর পক্ষ থেকে এখনও Reno 16 সিরিজের অন্যান্য ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে সম্প্রতি Geekbench লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনগুলির প্রসেসর সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে।

রিপোর্ট অনুযায়ী Oppo Reno 16F ফোনটিতে MediaTek Dimensity 7300 চিপসেট দেওয়া হতে পারে। অন্যদিকে Reno 16 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে সিরিজের টপ মডেল Reno 16 Pro ফোনটি MediaTek Dimensity 8500 বা Dimensity 8550 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

যারা আপকামিং Oppo Reno 16 সিরিজ কেনার কথা ভাবছেন, তাঁরা আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here