চাইনিজ মোবাইল কোম্পানি ওপ্পো তাদের ভারতীয় ফ্যানদের জন্য নতুন OPPO Reno 16 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno 16 এবং OPPO Reno 16C নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এর মধ্যে Reno 16 ফোনটির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে সিরিজের OPPO Reno 16C ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO Reno 16C ফোনের দাম
- 8GB RAM + 128GB Storage – 46,999 টাকা
- 8GB RAM + 256GB Storage – 49,999 টাকা
- 12GB RAM + 256GB Storage – 55,999 টাকা
ভারতের বাজারে OPPO Reno 16C ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 46,999 টাকা। এই ফোনটির 8GB RAM ও 256GB মেমরি ভেরিয়েন্ট 49,999 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটির টপ মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ রয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 55,999 টাকা। এই ফোনটি Stellar Purple, Twilight Violet এবং Starry White কালার অপশনে সেল করা হবে।
আগামী 9 জুলাই থেকে ভারতে OPPO Reno 16C ফোনটি সেল করা হবে এবং স্টার্টিং সেলে ব্যাঙ্ক অফারে এই ফোনে 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ছাড়ে ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে 42,299 টাকা। একইভাবে ফোনটির 12GB RAM মডেল 5,599 টাকা ডিসকাউন্ট সহ 50,399 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে 180 দিনের Screen Damage Protection দেওয়া হচ্ছে।
OPPO Reno 16C ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OPPO Reno 16C ফোনে MediaTek Dimensity 7300 Energy চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 9,85,594 AnTuTu Score পেয়েছে।
OPPO Reno 16C 5G ফোনে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Crystal Guard লেয়ার দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO Reno 16C 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, f/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP 3.5x টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 100° ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
OPPO Reno 16C 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 21 ঘন্টা, 13 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর অর্জন করেছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
এই ফোনটিতে LPDDR4X RAM টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং বজায় থাকবে। কোম্পানি জানিয়ে দিয়েছে OPPO Reno 16C 5G ফোনে 6 বছর পর্যন্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে বিভিন্ন Ai ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP রেটিং রয়েছে।
