শীঘ্রই ইন্দোনেশিয়ার বাজারে OPPO তাদের Reno 16 সিরিজের পরিধি বিস্তার করতে পারে। এবার লঞ্চের আগেই সিরিজে আসন্ন OPPO Reno 16F 5G ফোনের দাম এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টিপস্টার Raihan Han (Informasi Gadget) তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এর মাধ্যমে এই তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী ফোনটি জুলাই মাসে ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে বড় ব্যাটারি, হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে এবং টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 16F 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল OPPO Reno 16F 5G ফোনের স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা পোস্টার অনুযায়ী OPPO Reno 16F 5G ফোনটিতে 6.57 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120Hz ঋফ্রেস রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7300 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এই প্রসেসর চারটি Cortex-A78 কোর এবং চারটি Cortex-A55 কোর সহ লঞ্চ করা হতে পারে। গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G615 MP2 GPU দেওয়া হতে পারে।। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ ফিচার থাকবে বলে জানা গেছে, ফলে অসাধারণ মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে।
This is OPPO RENO 16F 5G in Indonesia 🇮🇩
🗓️ July
6.57-inch FHD+ AMOLED 120Hz
Mediatek Dimensity 7300 (4nm)
RAM LPDDR5X, UFS 3.14x 2.5 GHz – Cortex-A78
4x 2 GHz – Cortex-A55GPU Mali-G615 MP2 1047 Mhz
50MP + OIS
Tele: 50MP 3.5x + OIS
UW: 8MPSelfie: 50MP + 4K 30FPS pic.twitter.com/fOxdl19Rc8
— RAIHAN HAN (Informasi Gadget) (@raihanhan121) June 16, 2026
OPPO Reno 16F 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে 3.5x অপটিক্যাল জুম এবং OIS সহ 50MP টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Reno 16F 5G ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে, যা 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
ব্যাটারির দিক দিয়ে OPPO Reno 16F 5G স্মার্টফোনটি বেশ শক্তিশালী হয়ে উঠতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 6500mAh এর চেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 16.1 সহ লঞ্চ করা হতে পারে। সবচেয়ে বড় বিশেষত্ব কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 5 বছরের Android OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
OPPO Reno 16F 5G ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টিরিও স্পিকার, NFC, হার্ডওয়্যার গায়ারোস্কোপ, Wi-Fi 5 এবং Bluetooth 5.1 সাপোর্ট করতে পারে। এছাড়া LDAC, aptX এবং aptX HD অডিও কোডেক্স সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68 এবং IP69 রেটিং দেওয়া হতে পারে। তবে লিক অনুযায়ী ফোনের ফ্রেম এবং বডি প্লাস্টিক দিয়ে তৈরি করা হতে পারে।
লিক হল OPPO Reno 16F 5G ফোনের দাম
টিপস্টারের বক্তব্য অনুযায়ী OPPO Reno 16F 5G ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 7,999,000 IDR অর্থাৎ প্রায় 42,495 টাকা রাখা হতে পারে। অন্যদিকে 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 8,699,000 IDR অর্থাৎ প্রায় 46,214 টাকা রাখা হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা করা হতে পারে। OPPO Reno 16F 5G ফোনের নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









