শীঘ্রই চীনের স্মার্টফোন কোম্পানি ওপ্পো তাদের অসাধারণ স্মার্টফোন সিরিজ ‘OPPO Reno 5’ এ নতুন স্মার্টফোন যোগ করতে চলেছে। আগামী 22 মার্চ এই ফোনটি OPPO Reno 5F নামে মার্কেটে আনা হবে। তবে অফিসিয়াল হওয়ার আগেই ইন্টারনেটে ফোনটির বিশেষত্ব ও লুক ডিটেইলস চলে এসেছে। এই ফোনটির আগে কোম্পানি তাদের এই সিরিজে OPPO Reno 5 ও OPPO Reno 5 Pro নামের স্মার্টফোন পেশ করেছে। চলুন দেখে নেওয়া যাক কি জানা গেছে OPPO Reno 5F সম্পর্কে।
কোথায় হবে লঞ্চ?
ওপ্পো কেনিয়াতে তাদের অফিসিয়াল পেজে এই ফোনটি সম্পর্কে জানিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে 22 মার্চ এই ফোনটি কেনিয়াতে লঞ্চ করা হবে। অন্যদিকে মনে করা হচ্ছে ফোনটি ভারতেও পেশ করা হতে পারে। তবে এবিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি।
দাম
কোম্পানির ওয়েবসাইটে গতকাল অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে আগামী 21 মার্চ পর্যন্ত OPPO Reno 5F ফোনটি প্রি-অর্ডার করা যাবে। উল্লেখ্য যেসব গ্ৰাহক ফোনটি প্রি-অর্ডার করবেন তারা OPPO Enco W11 ইয়ারবাডস ও 6 মাসের স্ক্রিন প্রোটেকশন পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। কেনিয়ার ওয়েবসাইটে আপাতত ফোনটি KSh 31,999 অর্থাৎ প্রায় 22,000 টাকা দামে লিস্টেড করা হয়েছে। ফোনটি Fluid Black ও Fantastic Purple কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আরও পড়ুন: গীকবেঞ্চে লিস্টেড হল Redmi K40, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারীর সঙ্গে 25 ফেব্রুয়ারি হবে লঞ্চ
ডিজাইন
ওপ্পো কেনিয়ার ওয়েবসাইটে দেওয়া টীজার পেজে ফোনটি সম্পর্কে বেশি তথ্য জানানো হয়নি। তবে ছবি দেখে জানা গেছে এতে ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট থাকবে। ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। তবে, ছবিতে ব্যাক প্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। তাই মনে করা হচ্ছে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হবে।
কি এমন পাওয়া যাবে নতুন OPPO Reno 5F ফোনে?
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকতে পারে। এছাড়া এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ও একটি ডেপ্থ সেন্সর দেওয়ার সম্ভাবনা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হবে। শোনা গেছে OPPO Reno 5F এ 6.5 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনে 30W VOOC 4.0 ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,310 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
