ওপ্পো তাদের বিখ্যাত স্মার্টফোন সিরিজ ‘OPPO Reno 5’ এর নতুন ফোন OPPO Reno 5F পেশ করে দিয়েছে। এর আগে কোম্পানি তাদের এই হিট সিরিজে OPPO Reno 5 এবং OPPO Reno 5 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই মুহুর্তে OPPO Reno 5F ফোনটি কেনিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। এছাড়া অন্যান্য মার্কেটে লঞ্চ সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি। এই ফোনটির ডিজাইন কোম্পানির ওপ্পো রেনো 5 সিরিজের অন্যান্য ফোনের মতোই এবং এই ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 25 মার্চ লঞ্চ হবে Realme C25, কম দামে পাওয়া যাবে 6000mAh ব্যাটারী ও 48MP ক্যামেরা
ডিজাইন
কোম্পানি তাদের OPPO Reno 5F ফোনটির ডিজাইনে কোনো নতুনত্ব দেখায়নি। ফোনটির ফ্রন্ট প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাটআউট অবস্থিত। ডিসপ্লের তিন দিক বেজল লেস, তবে নিচের দিকে চওড়া বডি পার্ট লক্ষনীয়। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে।
OPPO Reno 5F এর বিশেষত্ব
কোম্পানির নতুন OPPO Reno 5F ফোনটিতে পাঞ্চ হোল কাটআউটসহ 6.43 ইঞ্চির এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন FHD+ রেজলিউশন, 60 হার্টস রিফ্রেশরেট, 135 হার্টস টাচ স্যাম্পেলিং রেট ও 800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া গেম মোডে ফোনের টাচ স্যাম্পেলিং রেট 180 হার্টস পর্যন্ত উঠে যায়। সিকিউরিটির জন্য এই ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে।
আরও পড়ুন: 8 এপ্রিল লঞ্চ হবে Nokia এর নতুন স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
OPPO Reno 5F ফোনটি 2.2 গিগাহার্টস অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও পি95 চিপসেটে রান করে। এতে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ আছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, পোর্ট্রেট শটের জন্য 2 মেগাপিক্সেলের মোনো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 5F ফোনটিতে 30W VOOC চার্জার সাপোর্টেড 4,310 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 11.1 ভার্সনে কাজ করে। এই ফোনটির ডায়মেনশন 160.1 × 73.2 × 7.8 এমএম এবং ওজন 172 গ্ৰাম।
আরও পড়ুন: দাম কমল Xiaomi Redmi 9 সিরিজের 9টি ফোনের, Note 9 Pro Max এর দামে বড়সড় প্রাইস কাট
দাম
কেনিয়াতে OPPO Reno 5F ফোনটি KES 31,499 (প্রায় 287 ডলার) রাখা হয়েছে। এই ফোনটি ফ্লুইড ব্ল্যাক ও ফ্যান্টাস্টিক পার্পল কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











