18 জানুয়ারি লঞ্চ হবে ভারতের প্রথম 1000+ চিপসেট‌ওয়ালা স্মার্টফোন OPPO Reno 5 Pro 5G, জেনে নিন দাম

ওপ্পো জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 18 জানুয়ারি ভারতে একটি ইভেন্টের আয়োজন করছে এবং এই ইভেন্টের মঞ্চেই ওপ্পোর নতুন 5জি স্মার্টফোন OPPO Reno 5 Pro 5G লঞ্চ করা হবে। লঞ্চ ডেট ঘোষণার আগে থেকেই কোম্পানি ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন টীজ করছিল। এসবের মধ্যেই একটি লিকের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন জানা গেছে।

দাম

OPPO Reno 5 Pro 5G এর প্রমোশনাল পোস্টার‌র মাধ্যমে ফোনটির ফোটো ও স্পেসিফিকেশনের সঙ্গে ফোনের ব‍্যাঙ্ক অফার সম্পর্কে পর্যন্ত লেখা হয়েছে। পোস্টারে বলা হয়েছে OPPO Reno 5 Pro 5G তে 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হবে এবং এই ফোনে AI হাইলাইট ভিডিও টেকনিক দেখা যাবে। শোনা যাচ্ছে এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। আশা করা হচ্ছে ফোনটি মার্কেটে 36,000 টাকা দামে সেল করা হবে। তবে OPPO Reno 5 Pro 5G এর সঠিক দাম জানার জন্য এখন 18 জানুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

ভারতের প্রথম 1000+ চিপসেট‌ওয়ালা ফোন

লিকে OPPO Reno 5 Pro 5G সম্পর্কে বলা হয়েছে ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ চিপসেটে রান করবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভারতে এই চিপসেটের সঙ্গে কোনো ফোন লঞ্চ করা হয়নি, অর্থাৎ OPPO Reno 5 Pro 5G ফোনটি ভারতের প্রথম ডায়মেনসিটি 1000+ চিপসেটযুক্ত স্মার্টফোন হতে চলেছে। মনে করা হচ্ছে দামের দিক থেকে OPPO Reno 5 Pro 5G মার্কেটে Samsung Galaxy S20 FE ও OnePlus 8T ফোনগুলিকে টেক্কা দেবে।

স্পেসিফিকেশন

আন্তর্জাতিক মার্কেটে OPPO Reno 5 Pro 5G ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.55 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন ওএল‌ইডি ডিসপ্লে প‍্যানেলে তৈরি 3ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটি কালার ওএস 11 যুক্ত অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে অক্টাকোর প্রসেসরসহ মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী জি77 এমসি9 জিপিইউ যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO Reno 5 Pro 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনো ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,350 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here