OPPO শীঘ্রই লঞ্চ করবে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, কোম্পানি প্রকাশ করল UDC টেকনোলজি

OPPO তাদের আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা টেকনোলজি সম্পর্কে জানিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের নেক্সট জেনারেশন আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা টেকনোলজি সম্পর্কে জানিয়েছে ইউজার‍রা এর মাধ্যমে কোয়ালিটির সঙ্গে কোনো আপস না করেই সেলফি তুলতে পারবেন। জানা গেছে কোম্পানির টেকনোলজি ডিসপ্লের ইন্টিগ্ৰিটি বজায় রাখতে সক্ষম। এতদিন আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা টেকনোলজির ক্ষেত্রে ক‍্যামেরা সেন্সরে পর্যাপ্ত পরিমাণে আলো পৌঁছনোর সুবিধার জন্য ক‍্যামেরার ঠিক ওপরে ডিসপ্লের পিক্সেল ডেনসিটি কিছুটা কম রাখা হতো।

OPPO এর UDC টেকনোলজির বিশেষত্ব

ওপ্পোর বক্তব্য অনুযায়ী কোম্পানি তাদের নতুন আন্ডার ডিসপ্লে ক‍্যামেরার জন্য স্ক্রিনে ছোট পিক্সেল ব‍্যবহার করেছে যা লেটেস্ট OLED ডিসপ্লের মতো 400 পিপিআই শার্পনেস বজায় রাখে। বলা হয়েছে ইউজার‍রা প্রতিনিয়ত ব‍্যবহারের ক্ষেত্রে ডিসপ্লের ক‍্যামেরা এরিয়া এবং অন‍্যান‍্য এরিয়ার মধ্যে পার্থক্য বুঝতে পারবে না। এই ডিসপ্লে ইউজারদের অনবদ্য ফুল স্ক্রিন এক্সপেরিয়েন্স দিতে সক্ষম হবে। 

OPPO শেয়ার করেছে সেলফি ইমেজ

কোম্পানি তাদের আপকামিং আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোনের একটি ছবি শেয়ার করেছে যেখানে একটি ই-রীডার অ্যাপ ওপেন রয়েছে এবং ফুল স্ক্রিন এক্সপেরিয়েন্স দেখানো হয়েছে। এর পাশাপাশি ওপ্পো তাদের এই ফোনে তোলা সেলফিও শেয়ার করেছে। এই ছবিটি পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে ক্লিক করা হয়েছে। তা সত্ত্বেও ছবির কিছু স্থানে রঙ কিছুটা ফ‍্যাকাশে মনে হয়েছে। তবে উল্লেখ্য এই ছবিটি আন্ডার ডিসপ্লে ক‍্যামেরাওয়ালা প্রথম স্মার্টফোন ZTE Axon 20 5G তে ক্লিক করা সেলফির চেয়ে যথেষ্ট ভালো। জানিয়ে রাখি গত সপ্তাহে ZTE তাদের Axon 30 ফোনটি আরও উন্নত ফিচারের সঙ্গে লঞ্চ করেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের এই লেটেস্ট আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোনের ক‍্যামেরা এরিয়া এবং বাকি ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 400 পিপিআই। এছাড়া এই ফোনের ক‍্যামেরা কোয়ালিটিও Axon 20 এর চেয়ে ভালো।

জানিয়ে রাখি ওপ্পো বিগত দীর্ঘ সময় ধরে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা টেকনোলজি নিয়ে কাজ করছে। কোম্পানি সবার আগে MWC Shanghai 2019 এর মঞ্চে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা ফোনের ডেমো দেখিয়েছে। তবে কোম্পানি এখনও পর্যন্ত এই টেকনোলজি ব‍্যবহার করে কোনো স্মার্টফোন লঞ্চ করেনি। তবে বর্তমানে আশা করা হচ্ছে কোম্পানি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা স্মার্টফোন লঞ্চ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here