লিক হল OPPO Rollable ফোনের ডিজাইনের পেটেন্ট, এই ফোনে থাকবে অদৃশ্য ক্যামেরা

সম্প্রতি OPPO তাদের ফোল্ডেবল ফোন Find N2 এবং Find N2 Flip ভারতসহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করেছে। বর্তমানে কোম্পানি এর থেকে এক ধাপ এগিয়ে তাদের Rollable ফোনের জন্য প্রস্তুতি শুরু করেছে। OPPO Rollable ফোনটি চাইনিজ পেটেন্ট সাইট CNIPA-তে তালিকাভুক্ত হয়েছে এবং এটি দেখতে খুবই স্টাইলিশ। আরও পড়ুন: 10 হাজার টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে Xiaomi 13 Pro 10 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

OPPO Rollable ফোনের ডিজাইন

OPPO এর এই Rollable Rollable ফোনটি প্রাথমিক ভাবে একটি সাধারণ বার ফোনের মতো দেখতে লাগে। আপনারা ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরাটিও দেখতে পাবেন না। যখন ফোন রোল হয় তখন ট্রিপল রেয়ার ক্যামেরা পেছন থেকে উঠে আসে। এর সাথে ফোনের ডিসপ্লেও বড় হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সামনে থেকে স্ক্রিনটি বড় হওয়ার সাথে সাথে পেছন দিক থেকে ক্যামেরাটি খুলে সামনে বেরিয়ে আসে।

অন্যদিকে ফ্রন্টেও যদি আপনি লক্ষ্য করেন তাহলে স্ক্রিনে কোথাও ক্যামেরাটি দেখা যাবে না। এমন পরিস্থিতিতে আমরা আশা করতে পারি যে এই ফোনের ফ্রন্টে একটি অদৃশ্য সেলফি ক্যামেরাও থাকবে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং শক্তিশালী 6,000mAh ব্যাটারিসহ 17 এপ্রিল ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M14 5G স্মার্টফোন, জেনে নিন দাম

ফোনের ব্যাক প্যানেলটি দেখে অনুমান করা যায় যে এই ডিভাইসটি উভয় দিক থেকে রোল হয় এবং স্ক্রিনটি উভয় দিক থেকে বড় এবং স্ক্রিনটি বড় হয়ে বেরিয়ে আসে। তবে এই ডিজাইনের সবচেয়ে ভালো বিষয়টি হল ব্যাক প্যানেলটি সরাসরি দুই দিকে আলাদা হচ্ছে না, বরং কোম্পানি এটিকে একটু নতুন স্টাইল দেওয়ার চেষ্টা করেছে, যা এই ফোনটিকে ব্যাতিক্রমী করে তুলেছে।

এই ফোনের সাইড প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া আছে। নীচে লাউডস্পিকার গ্রিল এবং USB Type-C পোর্ট দেখা যায়। আরও পড়ুন: Parental Control সেটিং এর মাধ্যমে চিন্তামুক্ত হতে পারবেন আপনিও, বাচ্চাদের ফোন দেওয়ার আগে অবশ্যই এই সেটিংটি এক্টিভ করুন

OPPO Rollable ফোন

Oppo-এর এই Rollable ফোনটি চীনের সার্টিফিকেশন সাইট China National Intellectual Property Administration (CNIPA) তে তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এর পেটেন্ট 2021 সালের ডিসেম্বরে ফাইল করা হয়েছিল তবে এটি 14 এপ্রিল অনুমোদিত হয়েছে। তাই আশা করা হচ্ছে যে কোম্পানিটি এই ডিজাইনটির বিষয়ে বিস্তারিত কাজ শুরু করতে পারে। পেটেন্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে Oppo দ্বারা দাখিল করা এই ড্রয়িং পেটেন্টটি মোবাইলের জন্য এবং এটির মূল বিষয় হল ফোনের ডিজাইন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here