Home খবর কোন Vivo স্মার্টফোনে কবে পাওয়া যাবে OriginOS 6, জেনে নিন শিডিউল এবং ফিচার

কোন Vivo স্মার্টফোনে কবে পাওয়া যাবে OriginOS 6, জেনে নিন শিডিউল এবং ফিচার

চাইনিজ টেক কোম্পানি Vivo অফিসিয়ালি তাদের নতুন ইউজার ইন্টারফেস OriginOS 6 এর রোল‌আউট টাইমলাইন সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন ভিভো ফোনে কবে এই ইউআই আপডেট পাওয়া যাবে। আগামী মাস অর্থাৎ 2025 সালের নভেম্বর মাস থেকেই ইউজাররা তাদের ফোনে এই নতুন এবং অ্যাডভান্স অপারেটিং সিস্টেম ব্যাবহার করতে পারবেন। Android 16 বেসড OriginOS 6 এর রোল‌আউট টাইমলাইন নিচে শেয়ার করা হল। এক‌ই সঙ্গে এই ফোনটির ফিচার সম্পর্কেও আলোচনা করা হল।

নভেম্বর মাসে এইসব স্মার্টফোনে পাওয়া যাবে OriginOS 6 আপডেট

Vivo X সিরিজ

Vivo X Fold3
Vivo X Fold3 Pro
Vivo X Flip

Vivo X100
Vivo X100 Pro
Vivo X100 Ultra
Vivo X100s
Vivo X100s Pro
Vivo X100s Ultra

Vivo V সিরিজ

Vivo V40
Vivo V40 Pro

ডিসেম্বর মাসে এইসব স্মার্টফোনে পাওয়া যাবে OriginOS 6 আপডেট

Vivo V সিরিজ

Vivo V40 Lite
Vivo V30
Vivo V30 Pro
Vivo V30 Lite

2026 সালের প্রথম কোয়ার্টারে এইসব স্মার্টফোনে পাওয়া যাবে OriginOS 6 আপডেট

Vivo X সিরিজ

Vivo X Fold4
Vivo X100 Pro+
Vivo X100s+

Vivo V সিরিজ

Vivo V40 SE
Vivo V40 Lite
Vivo V30e
Vivo V30 Lite+
Vivo V30 SE

Vivo T সিরিজ

Vivo T4 5G
Vivo T4 Pro 5G

Vivo T3 5G
Vivo T3 Pro 5G
Vivo T3x 5G

Vivo Y সিরিজ

Vivo Y400 Pro 5G
Vivo Y400 5G

Vivo Y200 Pro 5G
Vivo Y200e 5G
Vivo Y200t 5G

Vivo Y100 Plus 5G
Vivo Y100

Vivo Y58 5G
Vivo Y36 5G
Vivo Y31 Pro 5G

OriginOS 6 এর ফিচার

নতুন OriginOS 6 আগের চেয়ে অনেক বেশি আধুনিক এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। এতে ওয়ালপেপার ও উইজেট কাস্টোমাইজেশনের পাশাপাশি লেআউট স্টাইল‌ও আপগ্ৰেড করা হয়েছে। নতুন ইউআইতে ফোনের লক স্ক্রিনে পরিবর্তন দেখা যাবে। এবার থেকে মোবাইল ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী clock সেট করতে পারবেন।

OriginOS 6 এ Light and Shadow Space ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করা হয়েছে। এর ফলে ইন্টারফেস আগের চেয়ে ট্রান্সলুসেন্ট এবং স্মুথ দেখাবে। এতে আইফোনের iOS এর মতো Gradual Blur এফেক্টের দৌলতে ব্যাকগ্ৰাউন্ড হালকা অস্পষ্টভাবে দেখা যাবে।

সিস্টেম পারফরমেন্স আরও ভালো করার জন্য এতে Origin Smooth Engine যোগ করা হয়েছে। এর ফলে অ্যাপ লোডিং স্পীড, ট্রানজিশন এবং স্ক্রলিং আরও স্মুথ হবে। এছাড়া হেভি গেমিঙের সময় গ্ৰাফিক্স ও ফ্রেম রেট স্টেবল রাখার জন্য এতে Dual Rendering Architecture ব্যাবহার করা হয়েছে।

OriginOS 6 এ বিভিন্ন AI ফিচার রয়েছে। অবজেক্ট ড্রেজারের মাধ্যমে ফটো বা ভিডিওতে দৃশ্যমান অপ্রয়োজনীয় অংশ সরিয়ে দেওয়া যাবে। এআই বেসড ফটো এডিটরের মাধ্যমে ফটো রেজোলিউশন বাড়ানো, ব্লারনেস ঠিক করা এবং ইমেজ এক্সপ্যান্ড করা যাবে।

OriginOS 6 এ নতুন Xiao V Memory Hub রিমাইন্ডার যোগ করা হয়েছে, যা নোট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা অটোমেটিক্যালি অ্যারেঞ্জ করে ইউজারদের দ্রুত অ্যাক্সেস করার সুযোগ করে দেবে।

OriginOS 6 এর নতুন Ecosystem Integration ফিচারের মাধ্যমে ল্যাপটপ, ট্যাবলেট বা অন্য কোনো ডিভাইসের সঙ্গে সহজেই ভিভো স্মার্টফোন কানেক্ট করা যাবে। এর ফলে স্ক্রিন মিররিং, ফাইল ট্রান্সফার ও কন্টেন্ট শেয়ারিঙের মতো কাজগুলি আরও সরল হয়ে যাবে।

এতে BlueVolt Power Management টেকনোলজি দেওয়া হয়েছে, যা চার্জিঙের সময় ওভারহীটিং এবং পাওয়ার লস রোধ করতে সক্ষম। ভালো থার্মাল কন্ট্রোলের মাধ্যমে গেমিং বা ভিডিও রেকর্ডিঙের সময় ফোন বেশি গরম হবে না।