Home টপ সংগ্রহ OTT Releases This Week : চিয়ান বিক্রমের ‘Cobra’ থেকে ‘Plan A Plan B’, এই সপ্তাহে লঞ্চ হবে এইসব সিরিজ এবং মিল্ম, দেখে নিন লিস্ট

OTT Releases This Week : চিয়ান বিক্রমের ‘Cobra’ থেকে ‘Plan A Plan B’, এই সপ্তাহে লঞ্চ হবে এইসব সিরিজ এবং মিল্ম, দেখে নিন লিস্ট

আপনি যদি OTT প্ল্যাটফর্মে নতুন কন্টেন্ট দেখতে ভালবাসেন তবে জানিয়ে রাখি গোটা সপ্তাহ ধরে দেখার জন্য ওয়াচলিস্ট আপডেট করার সময় এসে গেছে। প্রত্যেক সপ্তাহের মতোই এই সপ্তাহেও Disney Plus Hotstar, Netflix এবং Amazon Prime Video এর মতো প্ল্যাটফর্মগুলিতে একগুচ্ছ নতুন মুভি এবং শো স্ট্রীম করা হবে। এই সপ্তাহটি আরও স্পেশাল হতে চলেছে কারণ এই সপ্তাহে PLAN A PLAN B ও Cobra এর মতো মুভির পাশাপাশি Koffee with Karan, She-Hulk এবং House of the Dragon এর নতুন এপিসোড মুক্তি পাবে।

এই সপ্তাহে রিলিজ হবে…

1. Plan A Plan B

গত সপ্তাহে বাবলি বাউন্সারের পর এই সপ্তাহে অর্থাৎ 30 সেপ্টেম্বর তামান্না ভাটিয়ার মুভি Plan A Plan B মুক্তি পাবে। এই সিনেমাটি আজ অর্থাৎ 30 সেপ্টেম্বর নেটফ্লিক্সে স্ট্রীম করা হবে। এই মুভিটি শশাঙ্ক ঘোষ পরিচালনা করেছেনে। এই কমেডি রোম্যান্টিক ড্রামা সিনেমায় রিতেশ দেশমুখের সঙ্গে তামান্না ভাটিয়াকে দেখা যাবে।

2. Karam Yuddh

আজ অর্থাৎ 30 সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে কর্ম যুদ্ধ নামের নতুন সিরিজ মুক্তি পাবে। এই সিরিজে আশুতোষ রাণা, পাওলি দাম, রাজেশ খট্টর, চন্দন রায় স্যানাল ও অঙ্কিত বিষ্টের মতো অভিনেতাদের দেখা যাবে। সিরিজের ট্রেলার ও টীজার দেখে মনে করা হচ্ছে এটি একটি সাসপেন্স ফ্যামিলি দ্রামা সিরিজ হতে চলেছে। কলকাতার রায় প্রিবারকে ঘিরে এই সিরিজের গল্প ঘুরতে দেখা যাবে।

3. Cobra

আপনি যদি দক্ষিণ ভারতীয় সিনেমার ভক্ত হয়ে থাকেন তবে জেনে খুশি হবেন যে সিনেমা হলে হিট হওয়ার পর চিয়ান বিক্রমের ছবি কোবরা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হচ্ছে। গত 28 সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে এই মুভি স্ট্রীম করা শুরু হয়েছে। তবে হিন্দিভাষী দর্শকদের আপাতত কিছুটা হতাশ হতে হবে কারণ বর্তমানে সিনেমাটি তামিল ভাষায় লঞ্চ করা হয়েছে।

4. CRIMINAL JUSTICE S3

পরপর দুটি সিজন দারুণ সফল হওয়ার পর এবার CRIMINAL JUSTICE এর তৃতীয় সিজন রিলিজ করে দেওয়া হয়েছে। তবে এবার একবারে সবকটি এপিসোড রিলিজের বদলে মেকাররা প্রত্যেক শুক্রবার একটি করে এপিসোড পেশ করছে। আজ এই সিজনের একটি নতুন এপিসোড রিলিজ করা হবে। পঙ্কজ ত্রিপাঠী অভিনিত এই ওয়েব সিরিজটি Disney Plus Hotstar-এ দেখা যাবে।

5. Hocus Pocus 2

এই সপ্তাহে ছোটদের জন্য আলাদাভাবে একটি ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হচ্ছে। আজ থেকে Disney Plus Hotstar-এ Hocus Pocus 2 স্ট্রীম করা হবে। এই ফিল্মে Bette Midler, Sarah Jessica Parker ও Kathy Najimy প্রমুখ অভিনেতাদের অভিনয় করতে দেখা যাবে। যদি আপনি বাড়ির ছোট সদস্যদের সঙ্গে বসে মুভি উপভোগ করতে চান তবে Hocus Pocus 2 এর সঙ্গে ঘুরে আসুন একটি মায়াবি যাত্রায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন