120Hz ডিসপ্লে এবং 64MP AI ক্যামেরা সহ আমাজনে লিস্টেড হল Philips ব্র্যান্ডের 5G স্মার্টফোন S7221, শীঘ্রই হবে লঞ্চ

ভারতের বাজারে Philips নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে আপকামিং Philips S7221 ফোনটি লিস্টেড হয়ে গেছে। আপাতত ফোনটি ‘কামিং সুন’ সহ দেখা গেছে। এর সঙ্গে আমাজনে “Notify Me” অপশন‌ও রয়েছে, যা দেখে বোঝাই যাচ্ছে লঞ্চের পর ফোনটি এই সাইটের মাধ্যমেই সেল করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

আমাজনে লিস্টেড হল Philips S7221 ফোনের মাইক্রোসাইট

Amazon ইন্ডিয়া সাইটে Philips S7221 ফোনটি S7221 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। মাইক্রোসাইটের মাধ্যমে ফোনের ডিজাইন এবং একাধিক গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের প্রসেসর, ব্যাটারি, চার্জিং স্পীড এবং দাম সম্পর্কে জানানো হয়নি। তবে লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই Philips ভারতের বাজারে তাদের আপকামিং ফোনের লঞ্চ ডেট ঘোষণা করতে পারে।

Philips S7221 ফোনের রেয়ার প্যানেল প্রিমিয়াম ডিজাইন সহ লঞ্চ করা হবে। ফোনের নিচে দিকে Philips এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। Amazon মাইক্রোসাইটে ফোনটি Silver, White এবং Black কালার অপশনে লঞ্চ করা হবে।

Philips S7221 ফোনের স্পেসিফিকেশন

Philips S7221 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে দেওয়া হবে। স্ক্রিনের সেন্টারে পাঞ্চ-হোল কাট আউট রয়েছে। এতে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে সহ ফ্ল্যাট সাইড ফ্রেম থাকবে। আপকামিং ফোনটিতে 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। লিকের মাধ্যমে এখনও ফোনের ডিসপ্লে সাইজ এবং রেজোলিউশন সম্পর্কে জানা যায়নি।

ফটোগ্রাফির জন্য Philips S7221 ফোনটিতে 64MP AI রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের রেয়ার প্যানেলে রেগুলার ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলে দুটি ক্যামেরা সেন্সর ভার্টিক্যাল শেপে অবস্থিত। একইসঙ্গে এতে একটি সার্কুলার LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Philips S7221 ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনের 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হবে।

অডিওর জন্য Philips S7221 ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হবে। ফোনে Ultra Max Sound ফিচার থাকবে। ফলে অসাধারণ অডিও আউটপুট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে।

Amazon ইন্ডিয়া মাইক্রোসাইট লাইভ হওয়ার পর ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি Philips S7221 ফোনটি লঞ্চ করা হবে। ফোনের প্রসেসর, ব্যাটারি, চার্জিং স্পীড, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানার জন্য কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে। ভবিষ্যতে Philips S7221 ফোনের সম্পর্কে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here