শীঘ্রই ভারতে আসতে পারে vivo V80 5G series, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হতে পারে লঞ্চ

সম্প্রতি vivo V80 Lite 5G ফোনটি মালেশিয়া এবং পাকিস্তানের বাজারে ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটি একে-অপরের থেকে সম্পূর্ণ আলাদা, তবে কোম্পানির পক্ষ থেকে vivo V80 5G series সম্পর্কেও জানানো হয়েছে। তাই আগামী দিনে vivo V80 5G series অন্যান্য দেশেও লঞ্চ করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই আমরা এই সিরিজ সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারতের বাজারে তাদের vivo V80 5G সিরিজ পেশ করতে চলেছে।

আমরা অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই বিষয়ে জানতে পেরেছি। V ivo V সিরিজের ফোনগুলি মূলত অফলাইন স্মার্টফোন, তাই কোম্পানি ভারতীয় রিটেইলারদের সঙ্গে বড়সড় পরিকল্পনা করছে।

আমাদের সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি 4 অক্টাকোর থেকে 7 অক্টোবর রিটেইলের জন্য ভারতের বাইরে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে। তিন দিনের এই ইভেন্ট চলাকালীন Vivo V80 5G সিরিজ লঞ্চ করা হবে। তাই আগামী 5 অক্টাকোর বা 6 অক্টাকোর ভারতের বাজারে ফোনটি পেশ করা হতে পারে। তবে প্রেসের জন্য ইভেন্টি ভারতে আয়োজন করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত জানানো হয়নি। কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহে Vivo V80 5G সিরিজ ভারতে পেশ করা হবে বলে কনফার্ম জানা গেছে।

Vivo V80 5G সিরিজ

সম্প্রতি GSMA ডেটাবেসে সিরিজের ভ্যানিলা মডেল vivo V80 5G স্পট হয়েছিল। এই লিস্টিঙে ফোনটি V2630 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। তাই শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে ফোনটি লঞ্চ করা হবে।

টিপস্টার সঞ্জু চৌধুরী ফোনের স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন vivo V80 5G ফোনটিতে কোয়ালকমের Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,200mAh লিথিয়াম আয়ন সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনের ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP টেলিফটো লেন্স থাকতে পারে। এই ফোনটিতে ZEISS এর ইন্টিগ্রেশন যোগ করা হতে পারে। ফোনের ফ্রন্টে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। Aluminium Alloy ফ্রেম দিয়ে তৈরি ফোনটিতে IP68 এবং IP69 রেটিং থাকতে পারে। বর্তমানে উপরোক্ত সমস্ত তথ্য শুধুমাত্রই লিক হিসাবে মনে করা হচ্ছে, তাই লঞ্চের সময় ফোনের স্পেসিফিকেশনের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here