কনফার্ম হল vivo T5 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট, থাকতে পারে 7050mAh ব্যাটারি এবং 1.5K 144Hz কার্ভড AMOLED ডিসপ্লে

vivo তাদের আপকামিং T-সিরিজের vivo T5 5G ফোনটি ভারতে লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2 সেপ্টেম্বর দুপুর 12টা সময়ে ভারতে ফোনটি লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই কোম্পানির ফোনের ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারি সংক্রান্ত ডিটেইলস শেয়ার করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। ফলে ফোনটি অনলাইনের মাধ্যমে সেল করা হবে বলে নিশ্চিত জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T5 5G ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

vivo T5 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট

2 সেপ্টেম্বর দুপুর 12টা সময়ে ভারতের বাজারে vivo T5 5G ফোনটি লঞ্চ করা হবে। vivo India e-store, Flipkart এবং দেশ জুড়ে রিটেইলস স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের লঞ্চ ডেটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানানো হয়েছে। ফোনটি Royal Bronze এবং Silver Green কালার অপশনে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির ডিজাইন স্লিম ও হালকা রাখা হবে। এই 3D কার্ভড প্যানেল দিয়ে তৈরি ফোনটিতে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ লুক পাওয়া যাবে।

টিজারের মাধ্যমে vivo T5 5G ফোনের রেয়ার ডিজাইন দেখা গেছে। ফোনের ব্যাক প্যানেলে হরিজেন্টাল পিল-শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এতে দুটি ক্যামেরা সেন্সর এবং Aura Light দেওয়া হয়েছে।

vivo T5 5G ফোনের স্পেসিফিকেশন

vivo T5 5G ফোনটিতে 7050mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। vivo জানিয়েছে এত বড় ব্যাটারি সত্ত্বেও vivo T5 5G ফোনটি তাদের সেগমেন্টের সবচেয়ে স্লিম 7000mAh+ ব্যাটারি সহ স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের থিকনেস ও ওজন সম্পর্কে জানানো হয়নি।

vivo T5 5G ফোনটিতে 1.5K 144Hz 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এটি কোম্পানির এই সেগমেন্টের লিডিং ডিসপ্লে হবে বলে জানানো হয়েছে। কোম্পানির ফোনের ডিসপ্লে সাইজ, পিক ব্রাইটনেস এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

প্রসেসিঙের জন্য vivo T5 5G ফোনটিতে MediaTek 7500 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই চিপসেটে ফাস্ট AI পারফরমেন্স এবং AI ফিচার সাপোর্ট করবে।

বর্তমানে কোম্পানির পক্ষ থেকে vivo T5 5G ফোনের লঞ্চ ডেট, কালার অপশন, ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়েছে। লঞ্চের দিন ফোনের ক্যামেরা, RAM, স্টোরেজ, চার্জিং স্পীড এবং দাম সম্পর্কে জানানো হবে। এই ফোনটি 7050mAh ব্যাটারি, 1.5K 144Hz 3D কার্ভড AMOLED ডিসপ্লে এবং MediaTek 7500 Turbo প্রসেসর সহ একটি দারুন অপশন হয়ে উঠতে পারে।

যারা স্লিম ডিজাইনের পাশাপাশি বড় ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন, কোম্পানির এই ফোনটি সেইসব ইউজারদের টার্গেট করতে পারে। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here