এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে 15,000 টাকা থেকে 1,50,000 টাকা পর্যন্ত রেঞ্জের স্মার্টফোন

সেপ্টেম্বর মাস শেষ হয়ে অক্টোবর মাস শুরু হতে চলেছে। এই সপ্তাহে এক‌ই সঙ্গে একটি মাস শেষ হয়ে আরেকটি মাস শুরু হতে চলেছে। 28 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবরের মধ্যে টেক মঞ্চে একদিকে যেমন Honor Magic 9 ও Magic 9 Pro Max সহ iQOO 16 ফোনের মতো ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ হতে চলেছে, তেমনই ভারতের বাজারে HMD Vibe 2 Pro 5G, OPPO K14 Plus 5G ও Redmi 17C 5G ফোনগুলি লঞ্চ হবে। এই সপ্তাহে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Honor Magic 9 Series

লঞ্চ ডেট – 28 সেপ্টেম্বর (চীন)

এই সপ্তাহে চীনে Honor Magic 9 এবং Magic 9 Pro Max স্মার্টফোন পেশ হতে চলেছে। এই দুটি ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী এই সিরিজের উভয় ফোনে 200MP প্রাইমারি সেন্সর এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হবে। ফোনদুটির ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে। Honor Magic 9 ফোনে 6.37-ইঞ্চির 1.5K LTPS ডিসপ্লে দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 8000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনে IP69 রেটিং পাওয়া যাবে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনের দাম দেড় লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

HMD Vibe 2 Pro 5G

লঞ্চ ডেট – 29 সেপ্টেম্বর

এই সপ্তাহে ভারতে HMD তাদের সস্তা 5G স্মার্টফোন Vibe 2 Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনে 64MP AI ক্যামেরা দেওয়া হবে। লিক অনুযায়ী 2.3GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T8200 চিপসেট যোগ করা হতে পারে এবং এতে 4GB RAM থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই লো বাজেট 5G ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনের পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটি 15000 টাকা থেকে 18000 টাকার রেঞ্জে পেশ করা হতে পারে।

OPPO K14 Plus 5G

লঞ্চ ডেট – 29 সেপ্টেম্বর

MediaTek Dimensity 7360 Max চিপসেট সহ OPPO K14 Plus 5G ফোনটি 30 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হবে। হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5000mm Vapor Cooling সিস্টেম থাকবে। 8000mAh ব্যাটারি সহ এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এছাড়াও এই ফোনে IP69K রেটিং পাওয়া যাবে।

iQOO 16

লঞ্চ ডেট – 29 সেপ্টেম্বর (চীন)

এই সপ্তাহে চীনের বাজারে iQOO 16 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। এই ফোনে Snapdragon 8 Elite Gen 6 Pro বা Snapdragon 8 Elite Gen 6 Extreme চিপসেট থাকতে পারে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে 165Hz রিফ্রেশ রেট এবং 10000nits পীক ব্রাইটনেস সহ 6.85-ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হবে এবং এতে Samsung M16 luminescent টেকনোলজি ব্যাবহার করা হবে। এই ফোনে 50MP+50MP+50MP রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Redmi 17C 5G

লঞ্চ ডেট – 1 অক্টোবর

আগামী 1 অক্টাকোর ভারতে সস্তা 5G স্মার্টফোন Redmi 17C 5G লঞ্চ হতে চলেছে। এই ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হবে এবং এই ফোনটি Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করা হবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.9 ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। এছাড়াও এই ফোনে IP64 রেটিং যোগ করা হবে। এই ফোনটির দাম 15 হাজার টাকার মধ্যেই রাখা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here