এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে 10000 টাকার চেয়ে সস্তা এবং 100000 টাকার চেয়েও দামী বিভিন্ন রেঞ্জের স্মার্টফোন

এই সপ্তাহটি স্মার্টফোন ইউজার সহ টেক প্রেমীদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই সপ্তাহে স্যামসাঙের সবচেয়ে দামী এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। একদিকে যেমন Samsung Galaxy Z Fold 8 ও Fold 8 Ultra ফোনদুটি পেশ হতে চলেছে এবং এক‌ই সঙ্গে বাজারে আসছে লাভা ব্র্যান্ডের নতুন স্মার্টফোন সিরিজের সস্তা স্মার্টফোন Lava Virat V1। এছাড়াও এই সপ্তাহে ভারতে iQOO এবং চীনে OPPO কোম্পানির নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। 20 জুলাই থেকে 26 জুলাইয়ের মধ্যে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy Z Fold 8

লঞ্চ ডেট – 22 জুলাই

Samsung Galaxy Z Fold 8 ফোনে 7.6-ইঞ্চির মেইন স্ক্রিন এবং 5.5-ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হতে পারে। এই দুটি স্ক্রিনেই QXGA+ Dynamic AMOLED 2X প্যানেল যোগ করা হতে পারে। এই ফোনটি আনফোল্ড করলে 4:3 আসপেক্ট রেশিও পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকতে পারে। এই ফোনটিতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং দুটি 10MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 4800mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

Samsung Galaxy Z Fold 8 Ultra

লঞ্চ ডেট – 22 জুলাই

Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনে 8-ইঞ্চির মেইন স্ক্রিন এবং 6.5-ইঞ্চির কভার স্ক্রিন থাকতে পারে। এই ফোনেও QXGA+ Dynamic AMOLED 2X প্যানেল ব্যাবহার করা হতে পারে। কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে এই ফোনে Flex Titanium টেকনোলজি দেওয়া হবে, ফলে ক্রিজ দেখা যাবে না বললেই চলে। প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP প্রাইমারি OIS সেন্সর + 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 10MP 3x টেলিফটো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকতে পারে। এক‌ইভাবে ফোনটির প্রাইমারি ও সেকেন্ডারি স্ক্রিনে 10MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটিতে 5000mAh ব্যাটারির সঙ্গে 45W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস এবং Wireless PowerShare সহ Qi ওয়্যারলেস ফিচার যোগ করা হবে।

iQOO Z11 Lite

লঞ্চ ডেট – 24 জুলাই

আগামী 24 জুলাই ভারতের বাজারে iQOO Z11 Lite ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ সহ 6500mAh ব্যাটারি থাকবে। এই ফোনটির ব্যাটারি 44W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে যোগ করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকবে। এছাড়াও এই ফোনটিতে মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি দেওয়া হবে।

Lava Virat V1

লঞ্চ ডেট – 24 জুলাই

ভারতের বাজারে আগামী 24 জুলাই লাভা তাদের নতুন ‘Virat’ সিরিজের অধীনে Lava Virat V1 4G এবং Lava Virat V1 5G নামের দুটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই দুটি ফোনই স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করবে। Virat V1 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75-ইঞ্চির HD + ডিসপ্লে যোগ করা হবে। 6000mAh ব্যাটারি সহ এই ফোনে UNISOC T8200 প্রসেসর থাকবে। অপরদিকে Virat V1 4G ফোনে UNISOC SC9863A প্রসেসরের সঙ্গে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এই দুটি ফোনেই IP64 রেটিং যোগ করা হবে।

OPPO K15

লঞ্চ ডেট – 24 জুলাই (চীন)

আগামী 24 জুলাই চীনে OPPO K15 ফোনটি পেশ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 7360 Super প্রসেসরের সঙ্গে 4950²mm VC Cooling চেম্বার থাকবে। এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8000mAh ব্যাটারি দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। OPPO K15 5G ফোনে 6.59-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে। এই ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here