Home খবর 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হবে Redmi 12C স্মার্টফোন, পাওয়া যাবে 50MP Camera

10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হবে Redmi 12C স্মার্টফোন, পাওয়া যাবে 50MP Camera

Highlights

Xiaomi জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 30 মার্চ ভারতে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন Redmi 12C লঞ্চ করতে চলেছে। এই ফোনের প্রোডাক্ট পেজ শপিং সাইট আমাজনে লাইভ করে দেওয়া হয়েছে এবং এখান থেকেই ফোনটির বেশ কিছু ফিচার ও স্পেসিফিকেশন জানা গেছে। আমাজন লিস্টিং থেকে Redmi 12C এর দাম সম্পর্কেও জানা গেছে। এখানে স্পষ্ট বলা হয়েছে Redmi 12C ফোনটি 10 হাজার টাকার চেয়েও কম দামে সেল করা হবে। আরও পড়ুন: সিনেমাহল এবং OTT-তে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন তালিকা

রেডমি 12সির ভারতীয় দাম

আমাজনে লাইভ করা প্রোডাক্ট পেজ থেকে জানা গেছে নতুন রেডমি 12সি ফোনটির ভারতীয় দাম 10,000 টাকার চেয়েও কম রাখা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Redmi 12C ফোনটি 2023 সালে লঞ্চ হওয়া 10,000 টাকার চেয়েও কম দামের সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হতে চলেছে। এই রেডমি ফোনটি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটের সঙ্গে পেশ করা হবে। আমরা মনে করছি দেশের মার্কেটে রেডমি 12সি ফোনের দাম 8,999 টাকা থেকে শুরু হতে পারে।

রেডমি 12সির স্পেসিফিকেশন

চিনে Redmi 12C ফোনটি 20.6:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1650 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.71 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী-জি52 এমপি2 জিপিইউ রয়েছে। আরও পড়ুন: 13 এপ্রিল ভারতে লঞ্চ হবে ASUS ROG Phone 7 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য Redmi 12C তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি এআই সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন