Home খবর 7 হাজার টাকারও কম দামে লঞ্চ হবে Moto E13 স্মার্টফোন, 8 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ

7 হাজার টাকারও কম দামে লঞ্চ হবে Moto E13 স্মার্টফোন, 8 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ

Highlights

কয়েক দিন আগেই টেক মার্কেটে Moto E13 ফোনটি লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে ফোনটি ইউরোপের মার্কেটে সেল করা হচ্ছে এবং আগামী 8 ফেব্রুয়ারি ভারতেও পেশ করা হবে। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন আগে থেকেই প্রকাশ্যে এসে গেছে এবং এবার একটি লিকের মাধ্যমে Moto E13 ফোনটির ভারতীয় দাম জানা গেছে। ভারতের বাজারে Moto E13 ফোনটির দাম 7,000 টাকারও কম রাখা হবে বলে জানা গেছে। আরও পড়ুন: Best Team Names For BGMI : BGMI-তে তৈরি করুন নিজেদের টীম, দেখে নিন লিস্ট

Moto E13 এর দাম

টিপস্টার দেবায়ন রায় জানিয়েছেন ভারতে Moto E13 ফোনটির দাম 7 হাজার টাকার চেয়ে কম হবে। ফোনটির প্রাথমিক দাম 6,499 টাকা বা 6,999 টাকা রাখা হতে পারে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের 2GB RAM এবং 4GB RAM ভেরিয়েন্ট টিজ করা হয়েছে। টাই নতুন লিক হওয়া দাম এই ফোনের 2GB RAM ভেরিয়েন্টের হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Moto E13 ফোনটির বড় ভেরিয়েন্টের দাম 9 হাজার টাকার কাছাকাছি হতে পারে।

Moto E13 এর স্পেসিফিকেশন

Moto E13 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি যা 60​ হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং এটির পিক্সেল ডেনসিটি 269 পিপিআই। ফোনটিকে জলের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য এটিকে IP52 রেটিং দেওয়া হয়েছে। Moto E13 এর ডায়মেনশন 164.19 x 74.95 x 8.47 এমএম এবং ওজন 179.5 গ্রাম। আরও পড়ুন: Ola আনতে চলেছে 3টি ইলেকট্রিক বাইক, লঞ্চের আগেই জেনে নিন রেঞ্জ, ফিচার এবং দাম

ফ্লিপকার্ট থেকে জানা গেছে এই ফোনটি 2GB RAM এবং 4GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। গ্লোবাল মার্কেটে Moto E13 ফোনটি Android 13 Go edition এর সঙ্গে পেশ করা হয়েছে ফলে এতে Google Go Apps ডাউনলোড এবং ইনস্টল করা যাবে। প্রসেসিঙের জন্য এতে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ Unisoc T606 চিপসেট রয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 জিপিউ যোগ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ফোনটি ডুয়েল 4G VoLTE সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Moto E13 ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAhব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: অবশেষে এইদিন থেকে শুরু হতে চলেছে BSNL 4G পরিষেবা, কোম্পানির তরফে জানানো হল লঞ্চ ডেট

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন