Home খবর ওয়েবসাইটে দেখা গেল Poco C81 Pro স্মার্টফোন, 6000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে এই সস্তা স্মার্টফোন

ওয়েবসাইটে দেখা গেল Poco C81 Pro স্মার্টফোন, 6000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে এই সস্তা স্মার্টফোন

Poco তাদের আপকামিং বাজেট স্মার্টফোন নির্ধারিত সময়ের আগেই ভুল করে ওয়েবসাইটে লিস্টেড করে দিয়েছে। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে কিছুক্ষণের জন্য Poco C81 Pro ফোনটি লিস্টেড করা হয় এবং পরে এটি ডিলিট করে দেওয়া হয়েছে। লিস্টিং থেকে জানা এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। বাজেট সেগমেন্টে এই ফোনটি একটি উল্লেখযোগ্য অপশন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

লিক ডিটেইলস অনুযায়ী Poco C81 Pro ফোনটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে এবং কোম্পানির পক্ষ থেকে এতে বেসিক ফিচার যোগ করা হতে পারে। এই ফোনে 6.9-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 800nits হবে বলে জানা গেছে, ফলে সুন্দর আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে।

Poco C81 Pro ফোনে প্রসেসিঙের জন্য Unisoc T7250 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই প্রসেসর ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, ম্যাসেজিং ও অনলাইন পেমেন্টের মতো বিভিন্ন সাধারণ কাজের জন্য যথাযথ। এই ফোনটি 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে বলে জানা গেছে, তবে অনেক ইউজার এতে নিরাশ হতে পারেন। এই ফোনে 4GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। এছাড়াও এতে মেমরি কার্ড স্লট থাকতে পারে।

ফটোগ্রাফির দিক থেকে Poco C81 Pro ফোনটি অত্যন্ত সাধারণ হতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে 13MP প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা যোগ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ এই ফোনটিতে বেসিক ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Poco C81 Pro ফোনটির ব্যাটারি সেগমেন্ট যথেষ্ট উল্লেখযোগ্য হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 6000mAh ব্যাটারি থাকতে পারে, যা একবার ফুল চার্জে অনায়াসে গোটা দিন ব্যাক‌আপ দিতে পারবে। তবে এই ফোনে শুধুমাত্র 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে, ফলে চার্জ করতে অনেকটাই বেশি সময় লাগবে।

Poco C81 Pro ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম সাপোর্ট এবং HyperOS (সম্ভবত Android Go বেস্ড) যোগ করা হবে। যেসব ইউজাররা কম দামে নতুন স্মার্টফোনের খোঁজ করছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে।

জানিয়ে রাখি এই ফোনটির স্পেসিফিকেশন অনেকটা সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চ হ‌ওয়া Redmi A7 Pro 4G ফোনটির মতো। তাই Poco C81 Pro ফোনটি এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই আপকামিং ফোনটি সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এই লিক প্রকাশ্যে আসায় মনে করা হচ্ছে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে।

(সোর্স)