Redmi এবং Poco তাদের স্মার্টফোন সিরিজের অধীনে নতুন মডেল পেশ করতে চলেছে। কারণ থাইল্যান্ডের NBTC অথারিটি সার্টিফিকেশন সাইটে আপকামিং Poco C95 Pro 4G এবং Redmi Note 17 Pro 5G ফোনদুটি লিস্টেড হয়েছে। তাই শিঘ্রই ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সবচেয়ে বড় কথা Note 17 Pro 5G ফোনের গ্লোবাল মডেলের ব্যাটারি এবং ক্যামেরা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। অন্যদিকে Poco C95 Pro 4G ফোনটি Redmi 17 4G ফোনের রিব্রান্ডেড ভার্সন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi এবং Poco এর আসন্ন ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Poco C95 Pro 4G ফোনের NBTC লিস্টিং
থাইল্যান্ডের NBTC অথারিটি সার্টিফিকেশন ওয়েবসাইটে Poco C95 Pro 4G ফোনটি 2606FPC72Y মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এটি একটি 4G LTE স্মার্টফোন হতে পারে। আগের রিপোর্ট অনুযায়ী Poco C95 Pro 4G ফোনটি চীন বা অন্যান্য বাজারে আসন্ন Redmi 17 4G ফোনের রিব্রান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনের মডেল নাম্বার 2606FRN72Y এবং 2606FRN72L হবে বলে জানা গেছে।
প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Poco C95 Pro 4G ফোনে 6.9 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Helio G91 Ultra প্রসেসর থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এটি 6GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Poco C95 Pro 4G ফোনে 7,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। আপকামিং ফোনের ক্যামেরা সেটআপে 8MP ফ্রন্ট ক্যামেরা এবং 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং NFC কানেক্টিভিটি যোগ করা হতে পারে।
Redmi Note 17 Pro 5G ফোনের NBTC লিস্টিং
থাইল্যান্ডের NBTC অথারিটি সার্টিফিকেশন ওয়েবসাইটে Redmi Note 17 Pro 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটি 2607DRA18G মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এই ফোনটিতে চীনের মডেলের মতো ফিচার দেওয়া হতে পারে। তবে গ্লোবাল মডেলের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে।
টিপস্টার Kacper Skrzypekজানিয়েছেন চীনের Redmi Note 17 Pro ফোনটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হবে। তবে গ্লোবাল মডেলে 8,340mAh ব্যাটারি থাকতে পারে। গ্লোবাল ভেরিয়েন্টে অতিরিক্ত 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যোগ করা হতে পারে।
Redmi Note 17 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
চীনের ফোনটিতে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য ফোনে Snapdragon 6s Gen 4 প্রসেসর রয়েছে। এই ফোনে 67W ফার্স্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে গ্লোবাল মডেলে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে।
জানিয়ে রাখি 6 আগস্ট Redmi Note 17 সিরিজের Redmi Note 17 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। তাই শিঘ্রই আপকামিং ফোনগুলি পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। যারা ফোনগুলি কেনার কথা ভাবছেন, তারা আসন্ন ফোনের লঞ্চ সংক্রান্ত অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ফোনগলি মিড রেঞ্জে দারুন অপশন হতে পারে।










