Home খবর অসাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে আসছে POCO F5 স্মার্টফোন, চাপে পড়বে OnePlus

অসাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে আসছে POCO F5 স্মার্টফোন, চাপে পড়বে OnePlus

শাওমির সাব ব্র্যান্ড পোকোর POCO F4 5G ফোনটি ভারতে 23,999 টাকা দামে সেল করা হয়। এই ফোনে Qualcomm Snapdragon 870 চিপসেট, 64MP camera, 120Hz AMOLED ডিসপ্লে এবং 67W Sonic Charging এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। POCO F4 5G এর সাক্সেসার হিসাবে কোম্পানি এবার POCO F5 লঞ্চের প্রস্ততি নিচ্ছে। ভারতের সার্টিফিকেশন সাইটে এই ফোনটি লিস্টেড করা হয়েছে এবং শীঘ্রই ভারতে POCO F5 ফোনটি লঞ্চ করা হবে। আরও পড়ুন: GB WhatsApp কতটা সুরক্ষিত? কিভাবে ডাউনলোড করবেন? জেনে নিন বিস্তারিত

ভারতে আসছে POCO F5

IMEI database ডেটাবেসে POCO F5 ফোনটি স্পট করা হয়েছে এবং সাইটে ফোনটি 23013RK75G এবং 23013PC75I মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এর মধ্যে একটি গ্লোবাল ভার্সন এবং অপরটি ভারতীয় ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। এই সার্টিফিকেশন সামনে আসায় একদিকে যেমন এটা বোঝা গেছে যে খুব তাড়াতাড়ি POCO F5 ফোনটি মার্কেটে আসতে চলেছে তেমনই মনে করা হচ্ছে কোম্পানি গ্লোবাল মঞ্চে POCO F5 ফোনটি লঞ্চের পর কোনও সময় অপচয় না করেই ভারতেও এই ফোন পেশ করবে।

POCO F5 এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী POCO F5 ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেট যুক্ত 2K EMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে বলে জানা গেছে। লিক থেকে জানা গেছে POCO F5 ফোনে প্রসেসিঙের জন্য সবচেয়ে শক্তিশালী Qualcomm Snapdragon 8+ Gen1 চিপসেট দেওয়া হবে। এই ফোনে 12GB RAM যোগ করা হতে পারে। আরও পড়ুন: 5,000mAh ব্যাটারি এবং 7GB RAM সহ 10 হাজারের বাজেটে লঞ্চ হল OPPO A17k স্মার্টফোন

POCO F4 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির POCO F4 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ E4 EMOLED দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং এটি 395পিপিআই ও 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। আই ফোনটি 3.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর এবং 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 870 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 650 জিপিইউ রয়েছে। POCO F4 5G ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে। এছাড়া এই ফোনটি 3GB Additional Turbo RAM সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য POCO F4 5G ফোনে f/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 67W sonic charging টেকনোলজিযুক্ত 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 11 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যায় এবং 37 মিনিটের মধ্যে ব্যাটারি ফুল চার্জ হতে সক্ষম। আরও পড়ুন: BGMI Lite Release Date Rumours : কবে লঞ্চ হবে BGMI Lite লাইট ভার্সন গেম? জেনে নিন ডিটেইল

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন