ভারতে BGMI ব্যান হয়েছে প্রায় তিন মাস হয়ে গেছে। ভারতীয় গেমিং কমিউনিটি এই গেমের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদিও গেম ডেভেলপার ক্র্যাফটন বর্তমানে BGMI এর প্রত্যাবর্তনের বিষয়ে কিছু জানায়নি। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের দ্বারা PUBG মোবাইল ইন্ডিয়া ভেরিয়েন্টের উপর নিষেধাজ্ঞা জারি করার পরে, এর লাইট ভার্সন লঞ্চের উপরেও প্রভাব পড়েছে। BGMI-এর নিষেধাজ্ঞার পর থেকে PUBG Mobile Lite-এর রিলিজ সংক্রান্ত কোনও তথ্য বর্তমানে পাওয়া যায়নি। আরও পড়ুন: Oneplus প্রেমীদের হলো অপেক্ষার অবসান! সামনে এলো OnePlus 11 এর অসাধারণ স্পেসিফিকেশন
BGMI Lite Release Date Rumours
BGMI Lite কবে লঞ্চ হবে?
ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লাইট গেমটিতে ক্র্যাফটনের ফোকাস কম আছে। এই অবস্থায় BGMI Lite এর লঞ্চ সম্পর্কিত যেসব লিঙ্ক সামনে আসছে সেগুলো সবই ফেক। তাই এসব কথায় গুরুত্ব না দেওয়াই উচিত। ভারতে BGMI -এর উপর নিষেধাজ্ঞার পর থেকে, ভারতীয় গেমিং কমিউনিটির মধ্যে এই গেমের প্রত্যাবর্তন সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসছে। এই তথ্যের অর্ধেকেরও বেশি মিথ্যে । অনেক ইউজারদের মধ্যে BGMI 2.2 ভার্সন ডাউনলোড লিঙ্কগুলিও প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ফেক। BGMI -এর প্রত্যাবর্তন এবং BGMI Lite রিলিজ সম্পর্কে বর্তমানে আর কোন তথ্য পাওয়া যায়নি।
এই অ্যাপটি ব্যান হওয়ার পর থেকে Krafton ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া এবং এর লাইট ভার্সন অ্যাপ সম্পর্কে কোন নতুন তথ্য ঘোষণা করেনি। Krafton এর কাছে PUBG মোবাইল লাইট লঞ্চ অগ্রাধিকার পায়নি। আরও পড়ুন: 180GB ডেটা এবং ফ্রি OTT এর সঙ্গে কোম্পানি নিয়ে এল দুর্দান্ত প্ল্যান, 90 দিন পর্যন্ত পাওয়া যাবে আনলিমিটেড ফ্রি কলিঙের সুবিধা
Battleground Mobile India কি?
PUBG মোবাইল এবং এর লাইট ভার্সন ভারতে খুব জনপ্রিয় ছিল। কেন্দ্রীয় সরকার 2020 সালের সেপ্টেম্বরে এই দুটি অ্যাপকে ব্যান করেছিল। ভারতে এই ব্যাটলরয়্যাল গেমের ব্যাপক চাহিদার কারণে, ক্র্যাফটন PUBG মোবাইলের ইন্ডিয়া ভেরিয়েন্ট ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার লঞ্চ করেছিল, কিন্তু এর লাইট ভার্সন এখনও পেশ করা হয়নি।
গেমটির লাইট ভার্সনটি সেইসব ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যারা লো-এন্ড স্পেসিফিকেশন সহ স্মার্টফোনে গেমটি খেলতে চান। ভারতে PUBG-এর লাইট ভার্সনের প্রচুর ফ্যান রয়েছে। আরও পড়ুন: ইউজারদের জন্য বড় উপহার নিয়ে হাজির আম্বানির কোম্পানি, এই দুটি প্ল্যানে ফ্রি পাবেন 6500 টাকার সুবিধা
নোট: ভারত সরকার PUBG মোবাইল এবং PUBG মোবাইল লাইট ব্যান করার পরে, ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াও এই বছরের জুলাই মাসে ব্যান করা হয়েছে।ব্যান করার পর থেকে গেমটি আর গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না। সরকার বলছে, দেশ ও নাগরিকদের সিকিউরিটির কথা মাথায় রেখে এই গেমটি ব্যান করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











