Home খবর 15,999 টাকা দামে ভারতে লঞ্চ হল POCO M8 5G স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

15,999 টাকা দামে ভারতে লঞ্চ হল POCO M8 5G স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

ভারতের বাজারে POCO তাদের নতুন POCO M8 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। জানিয়ে রাখি এই সিরিজের অধীনে POCO M8 এবং POCO M8 Pro স্মার্টফোনদুটি গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল। তাই আগেই POCO এর গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে স্পেসিফিকেশন কনফার্ম হয়ে গিয়েছিল, তবে ভারতের বাজারে শুধুমাত্র POCO M8 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির কম দামের স্মার্টফোনটিতে সম্পূর্ণ স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO M8 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

ভারতে POCO M8 5G স্মার্টফোনটি Carbon Black, Glacial Blue এবং Frost Silver কালার অপশনে লঞ্চ করা হয়েছে। 13 জানুয়ারি দুপুর 12টা থেকে Flipkart এর মাধ্যমে স্মার্টফোনটির সেল শুরু হবে। স্মার্টফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 21,999 টাকা, 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 22,999 টাকা এবং 8GB + 256GB স্টোরেজ অপশন 24,999 টাকা দামে পাওয়া যাবে।

লঞ্চ অফার হিসাবে ICICI ব্যাঙ্ক ক্রেডিট বা ডেভিট কার্ডের মাধ্যমে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা 6 মাস পর্যন্ত নো-কোস্ট EMI দেওয়া হচ্ছে। একইসঙ্গে ইন্ট্রোডাক্টরি অফার হিসাবে 12 ঘন্টার জন্য ভ্যানিলা মডেল 15,999 টাকা দামে পাওয়া যাবে। এই অফার শুধুমাত্র 13 জানুয়ারী দুপুর 12টা থেকে শুরু হয়ে আগামী 12 ঘন্টার জন্য জারি করা হবে।

POCO M8 5G স্মার্টফোনে 6.77 ইঞ্চির 3D কার্ভড AMOLED FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস পীক ব্রাইটনেসের পাশাপাশি 100% DCI-P3 কালার গামুট ও 68.7 বিলিয়ন কালার সাপোর্ট করে। চোখ সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটিতে TÜV Low Blue Light, TÜV Flicker-Free এবং TÜV Circadian সার্টিফিকেশন রয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে 80 নিটস চেয়ে কম ব্রাইটনেস 3840Hz PWM ডিমিং এবং এর চেয়ে উপরে DC ডিমিং যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে থিকনেস 7.35mm পাতলা, ওজন 178 গ্রাম এবং প্রিমিয়াম 3D কার্ভড বডি ডিজাইন দেওয়া হয়েছে।

POCO M8 5G স্মার্টফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর AnTuTu V11 8.25 লক্ষের বেশি স্কোর পেয়েছে বলে জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে আগের জেনারেশনের তুলনায় 83 শতাংশ ভালো পারফরমেন্স দিতে সক্ষম। স্মার্টফোনটিতে 16GB RAM রয়েছে, এর ফলে 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে স্টোরেজের জন্য স্মার্টফোনটিতে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, এটি microSD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

POCO M8 5G স্মার্টফোনটি Android 15 এবং Xiaomi HyperOS 2 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এই স্মার্টফোনটিতে Google Gemini এবং Circle to Search মতো ফিচার রয়েছে। POCO তাদের স্মার্টফোনটিতে 4টি বড় Android আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে। এছাড়া ভবিষ্যতে স্মার্টফোনটিতে HyperOS 3.0 আপডেট পাওয়া যাবে।

POCO M8 5G স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল AI রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে Light Fusion 400 লার্জ অ্যাপার্চার সেন্সর, 2x ইন-সেন্সর জুম, স্ট্যাবিলাইজেশন এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এছাড়া স্মার্টফোনের ফ্রন্টে AI-এনহ্যান্সড পোর্ট্রেট ক্ল্যারিটি এবং অটোম্যাটিক পোর্ট্রেট ডিটেকশন ফিচার সাপোর্টেড 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ক্যামেরা সফটওয়্যার ফিচার হিসাবে Live Photo, Retro Film Camera মোড, AI Magic Eraser Pro, AI Sky Replacement এবং AI Reflection Removal রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8 5G স্মার্টফোনটিতে 5520mAh EV গ্রেড সিলিকন কার্বন দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী প্রায় 1.6 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। POCO জানিয়েছে স্মার্টফোনটিতে 25 ঘন্টার বেশি Instagram স্ক্রলিং, 19 ঘন্টার বেশি YouTube স্ট্রিমিং, 9 ঘন্টার বেশি নন-স্টপ গেমিং, 18 ঘন্টা WhatsApp চ্যাটিং এবং প্রায় 10 ঘন্টা GPS নেভিগেশন উপভোগ করা যাবে।

চার্জিংঙের জন্য POCO M8 5G স্মার্টফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনটি মাত্র 28 মিনিটে 1% থেকে 50% পর্যন্ত চার্জ হতে পারে। এছাড়া 18W রিভার্স চার্জিং, Battery Health 4.0 এবং TÜV সার্টিফাইড 5 বছরের ব্যাটারি ডিউরেবিলিটি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1600 চার্জ সাইকেলের পরও 80% ব্যাটারি হেল্থ বজায় থাকবে।

এর সঙ্গে সুন্দর অডিওর জন্য POCO M8 5G ফোনে Dolby Atmos সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যা Hi-Res Audio এবং 300% পর্যন্ত ভলিউম বুস্ট সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে IP66 রেটিং, Wet Touch 2.0, অ্যান্টি ড্রপ এবং স্ক্র্যাচ প্রোটেকশন, SGS MIL-STD-810 সার্টিফিকেশন এবং 1.7 মিটার ড্রপ রেজিস্টেন্স রয়েছে।