শীঘ্রই POCO ভারতের বাজারে তাদের নতুন POCO M8 Power স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে HyperOS firmware এ ফোনটি জায়গা করে নিয়েছে। টিপস্টার ক্যাস্পার এই লিস্টিঙে ফোনটি স্পট করেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির মডেল নাম্বার সহ আপকামিং ফোনের মার্কেটিং নেম প্রকাশ্যে এসেছে।
POCO M8 Power ফোনের ডিটেইলস
HyperOS firmware এ আপকামিং ফোনটি 26021PC18I মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই ডেটাবেসে ফোনটির নাম ‘POCO M8 Power’ হবে বলে জানা গেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে লিক অনুযায়ী আপকামিং ফোনটি চীনে লঞ্চ হওয়া Redmi Note 17 5G ফোনের রিব্রান্ডেড ভার্সন হতে পারে। Redmi Note 17 5G ফোনটি 26021RN18C মডেল নাম্বার সহ লঞ্চ করা হয়েছিল, যা POCO M8 Power ফোনের মডেল নাম্বারের সঙ্গে মিলছে। জানিয়ে রাখি আগেই BIS ভারতীয় সার্টিফিকেশন সাইটে POCO M8 Power ফোনটি লিস্টেড হয়েছিল।
Redmi Note 17 5G in China apparently looks like POCO M8 Power in India. pic.twitter.com/ZrRjXnSbA4
— Kacper Skrzypek 🇵🇱 (@kacskrz) July 14, 2026
POCO M8 Power ফোনের স্পেসিফিকেশন
ভারতের বাজারে POCO M8 Power ফোনটি সত্যি যদি Redmi Note 17 5G ফোনের রিব্রান্ডেড ভার্সন হয়, তবে এই ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 অক্টাকোর প্রসেসর হতে পারে। জানিয়ে রাখি এই মোবাইল সিপিইউ 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। POCO M8 Power 5G ফোনটি Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হতে পারে এবং এতে Adreno GPU দেওয়া হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8 Power ফোনটিতে 8000mAh battery দেওয়া হবে। লিক অনুযায়ী ফোনটি বিভিন্ন বাজারে আলাদা আলাদা ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে বেশ কিছু বাজারে ফোনটিতে 7,700mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে চার্জিঙের জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার এবং 22.5W Reverse চার্জিং সাপোর্ট করতে পারে।

POCO M8 Power 5G ফোনে Redmi Note 17 5G ফোনের মতো 7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে OLED প্যানেল ব্যাবহার করা হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1800nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। কোম্পানির আপকামিং 5G ফোনটিতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গ্লাস প্রোটেকশন থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য POCO M8 Power 5G ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP65 রেটিং যোগ করা হতে পারে। আসন্ন POCO M8 Power 5G ফোনটির ভারতীয় লঞ্চ এবং এর কনফার্ম স্পেসিফিকেশন জানার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে।








