Home খবর 6500mAh ব্যাটারি, 1.5K OLED ডিসপ্লে এবং 100W ফাস্ট চার্জিং ফিচার সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল POCO M8 Pro 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

6500mAh ব্যাটারি, 1.5K OLED ডিসপ্লে এবং 100W ফাস্ট চার্জিং ফিচার সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল POCO M8 Pro 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গতকাল POCO ভারতের বাজারে POCO M8 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এক‌ই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল বাজারে অফিসিয়ালি POCO M8 Pro পেশ করা হয়েছে। এই ফোনে 6500mAh ব্যাটারি, 1.5K OLED ডিসপ্লে, 100W ফাস্ট চার্জিং ফিচার, 50MP ক্যামেরা সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

POCO M8 Pro ফোনে 6.83 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 2772×1280 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট ও 2560Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 3200nits ব্রাইটনেস, 3840Hz হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং ও DC ডিমিং সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে 12-বিট কালার ডেপ্থ, Dolby Vision, HDR10+ এবং Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য POCO M8 Pro ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 810 GPU দেওয়া হয়েছে। এই ফোনে 8GB এবং 12GB LPDDR4X RAM যোগ করা হয়েছে। ডেটা স্টোর করার জন্য এতে 256GB এবং 512GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। এই ফোনটি Android 15 বেসড Xiaomi HyperOS 2 অপারেটিং সিস্টেমে কাজ করে।

POCO M8 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP Light Fusion 800 প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা 1080p ভিডিও রেকর্ড করতে পারে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য POCO M8 Pro ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

POCO M8 Pro ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইনফ্রারেড রয়েছে। সুন্দর অডিওর জন্য এই ফোনে স্টেরিও স্পিকার এবং Dolby Atmos সাপোর্ট দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং USB Type-C পোর্ট রয়েছে।

গ্লোবাল মার্কেটে POCO M8 Pro ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেল USD 299 (প্রায় 26,800 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB RAM + 512GB মডেলের দাম USD 359 (প্রায় 32,200 টাকা) রাখা হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হতে পারে।

যেসব ইউজাররা মিড রেঞ্জ সেগমেন্টে শক্তিশালী পারফরমেন্স, টেকসই ডিজাইন এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য POCO M8 Pro 5G ফোনটি দারুণ অপশন। যারা গ্লোবাল মার্কেটে রয়েছেন এবং নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে।