ভারতের বাজারে POCO তাদের বেশ কিছু স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই লিস্টে POCO M8, POCO X8 Pro এবং POCO X8 Pro Max ফোনগুলি রয়েছে। শপিং সাইট Flipkart এবং অন্যান্য প্ল্যাটফর্মে নতুন দামে ফোনগুলি লিস্টেড হয়েছে। রিপোর্ট অনুযায়ী মেমরির মূল্যবৃদ্ধি এবং স্টোরেজ কম্পোনেন্টের ঘাটতি এই প্রাইস হাইকের জন্য দায়ী। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক উপরোক্ত ফোনগুলি নতুন দামের ডিটেইলস সম্পর্কে।
POCO M8 ফোনটি 6GB RAM +128GB স্টোরেজ অপশন 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 20,999 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ 2,000 টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা ছিল, এখন 22,999 টাকা দাম রাখা হয়েছে। একইসঙ্গে 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 21,999 টাকা থেকে বাড়িয়ে 24,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই ফোনের দাম মোট 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে।

POCO X8 Pro ফোনের 8GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,999 টাকা ছিল, এখন 34,999 টাকা দাম রাখা হয়েছে। অন্যদিকে 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 35,999 টাকা থেকে বাড়িয়ে 37,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই ফোনের দাম মোট 2,000 টাকা বাড়ানো হয়েছে।
সবচেয়ে প্রিমিয়াম POCO X8 Pro Max ফোনটি আগে থেকেই দাম অনেকটা বেশি ছিল। একইসঙ্গে 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 42,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 44,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 46,999 টাকা থেকে বাড়িয়ে 48,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই সিরিজের দুটি ফোনের দাম মোট 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে।
ক্রমবর্ধমান মেমরির দাম এবং স্টোরেজ কম্পোনেন্টের সাপ্লাইয়ের ঘাটতির কারণে পোকো এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। বিগত কয়েক মাস ধরে টেক জগতে এই ধারা চলে আসছে। Realme, Motorola, OnePlus ও Xiaomi সহ বিভিন্ন ব্র্যান্ড ইতিমধ্যে তাদের ডিভাইসের দাম বাড়িয়েছে।
নতুন দামের পর POCO M8 ফোনটি OnePlus Nord CE 6 Lite ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনের প্রাথমিক দাম 20,999 টাকা রয়েছে। এছাড়া OnePlus ফোনটি ভালো বেঞ্চমার্ক স্কোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। তবে POCO M8 ফোনে কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যা দারুণ কালার, ভিউইং অ্যাঙ্গেল এবং প্রিমিয়াম ডিজাইন এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।
POCO X8 Pro Max ফোনটি বর্তমানে iQOO 15R ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। দুটি ফোনই হাই-পারফরমেন্স প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। তবে POCO X8 Pro Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 9,000mAh বড় ব্যাটারি। অন্যদিকে POCO X8 Pro ফোনটি ফিচারের দিক দিয়ে একটি ভালো অপশন হতে পারে।
POCO এর স্মার্টফোনগুলির দাম বাড়ানোর পর, ফোনগুলি কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। ইউজাররা বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন।










