গীকবেঞ্চে দেখা গেল Poco M8s 5G স্মার্টফোন, Snapdragon 6s Gen 3 এবং 8GB RAM সহ হতে পারে লঞ্চ

শীঘ্রই POCO তাদের M-সিরিজের অধীনে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি Poco M8s 5G নামে পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়নি, IMEI ডেটাবেস এবং বেঞ্চমার্ক গীকবেঞ্চ প্ল্যাটফর্মে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Poco M8s 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী সবচেয়ে আগে IMEI ডেটাবেসে ফোনটি দেখা গিয়েছিল। টেল পাবলিকেশন Xiaomitime লিস্টিঙে ফোনটি স্পট করেছিল। এই ফোনটির মডেল নাম্বার 26067PC09G এবং “26067PC09E হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি গীকবেঞ্চ সাইটে “26067PC09G” মডেল নাম্বার দেখা গেছে। এর মাধ্যমে ফোনের পারফরমেন্স এবং হার্ডওয়্যার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

Geekbench লিস্টিং অনুযায়ী Poco M8s 5G ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 931 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2225 স্কোর পেয়েছে। লিস্টিঙে উপস্থিত CPU কনফ্রিগ্রেশন অনুযায়ী এতে 2.30GHz ক্লক স্পীডযুক্ত 2 কোর এবং 2.02GHz ক্লক স্পীডযুক্ত 6 কোর রয়েছে। একইসঙ্গে Adreno 619 GPU সম্পর্কেও জানা গেছে। এর ফলে ফোনটি Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর সহ কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।

লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। মেমরির জন্য ফোনটিতে 8GB RAM দেওয়া হতে পারে। তাই লঞ্চের সময় ফোনটি Android 15 সহ পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী Poco M8s 5G ফোনটি Redmi 15 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। সবচেয়ে বড় কথা এই ফোনটি বেশ কিছু বাজারে Poco M7 Plus 5G নামে লঞ্চ করা হয়েছে। গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা ফিচারের মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত Xiaomi বা POCO এর পক্ষ থেকে এই স্মার্ট ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে মডেল নাম্বার এবং সম্প্রতি লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী 2026 সালের জুন বা জুলাই মাসের মধ্যে ফোনটি পেশ করা হতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে Poco M8s 5G ফোনটি বাজেট 5G সেগমেন্টে নতুন অপশন হয়ে উঠতে পারে। যারা কম দামে Snapdragon 6s Gen 3 প্রসেসর, 8GB RAM এবং Android 15 ফিচার সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Poco M8s 5G ফোনটি ভালো অপশন হতে পারে। ভবিষ্যতে আপকামিং ফোনের সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here