টেক ব্র্যান্ড পোকো গ্লোবাল মার্কেটে তাদের নতুন স্মার্টফোন POCO M8s 5G পেশ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি 8GB RAM, Snapdragon 6s Gen 3 প্রসেসর এবং 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
POCO M8s 5G ফোনে 2340 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সহ এই স্ক্রিন 850nits ব্রাইটনেস এবং 374ppi পিক্সেল ডেনসিটি দিতে সক্ষম। এছাড়াও এই ডিসপ্লেতে Low Blue Light এবং Flicker Free সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে চোখের ক্ষতি কম হবে।

POCO M8s 5G ফোনটি Android অপারেটিং সিস্টেম বেস্ড Hyper OS কাস্টম স্কিন সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.30GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8s 5G ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। আরও জানানো হয়েছে মাত্র 1 শতাংশ ব্যাটারিতেও এই ফোনে 7.5 স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এছাড়া 1600 চার্জ করার পরও এই ফোনে 80% ব্যাটারি হেল্থ বজায় থাকবে।
POCO M8s 5G ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 18W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এর ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। চার্জিং অপটিমাইজেশনের জন্য এই ফোনে Smart charging engine 2.0 টেকনোলজি দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য POCO M8s 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
POCO M8s 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 6 এবং Bluetooth 5.1 সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Infrared sensor যোগ করা হয়েছে, ফলে ফোনটিকে টিভি রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে।
গ্লোবাল মার্কেটে POCO M8s 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে $189 অর্থাৎ প্রায় 17,599 টাকার কাছাকাছি। একইভাবে 8GB RAM + 256GB Storage সহ ফোনটির টপ মডেল $219 অর্থাৎ প্রায় 20,299 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি গ্লোবাল বাজারে white ও black কালার অপশনে সেল করা হবে।











