12GB RAM এবং স্ন্যাপড্রাগন চিপ সহ গীকবেঞ্চে লিস্টেড হল POCO X6, জেনে নিন বিস্তারিত

পোকো শীঘ্রই তাদের X সিরিজের পরিধি আরও বাড়াতে চলেছে। কোম্পানির X6 সিরিজের অধীনে POCO X6 এবং POCO X6 Pro লঞ্চ করা হতে পারে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে X6 ফোনটি লিস্টেড হতে দেখায় মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি BIS এবং IMDA সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

POCO X6 এর গীকবেঞ্চ লিস্টিং

  • আমাদের টীম গীকবেঞ্চে 23122PCD1G মডেল নাম্বার সহ ফোনটি দেখেছে, এই ফোনটি POCO X6 হবে বলে মনে করা হচ্ছে।
  • গীকবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1,013 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 2,865 স্কোর পেয়েছে।
  • এই ফোনে 2.40GHz হাই ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর থাকবে বলে জানা গেছে।
  • ডিটেইলস দেখে মনে করা হচ্ছে এটি স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট হতে পারে। আরও জানা গেছে এতে অ্যাড্রিনো TM 710 জিপিইউ দেওয়া হবে।
  • ছবিতে দেখা গেছে এই ফোনে 11.01জিবি অর্থাৎ মোট 12জিবি RAM যোগ করা হবে।

POCO X6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে – POCO X6 ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হতে পারে।
  • প্রসেসর – এই ফোনে কোম্পানির পক্ষ থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট এবং অ্যাড্রিনো 710 জিপিইউ থাকতে পারে। গীকবেঞ্চেও এই তথ্য জানানো হয়েছে।
  • স্টোরেজ – ডেটা স্টোর করার জন্য এতে 12GB পর্যন্ত LPDDR4X RAM+512GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।
  • ক্যামেরা – POCO X6 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে LED ফ্ল্যাশ সহ 100MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি – POCO X6 5G ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।
  • অন্যান্য – এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5জি, ব্লুটুথ 5.2 ও ওয়াইফাই 5 এর মতো প্রয়োজনীয় ফিচার থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here