OPPO F27 সিরিজের পোস্টারে দেখা গেল লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস

OPPO ভারতের বাজারে তাদের এফ27 সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই সিরিজের অধীনে OPPO F27 এবং OPPO F27 Pro এবং OPPO F27 Pro Plus এই তিনটি স্মার্টফোন পেশ করতে পারে। ভারতীয় ইউজারদের জন্য বিশেষভাবে এই প্রথম প্রো মডেলে IP69 রেটিং ফিচার দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণার আগেই পোস্টারের মাধ্যমে এই ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

OPPO F27 সিরিজের লঞ্চ ডেট (লিক)

  • টিপস্টার মুকুল শর্মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে OPPO F27 সিরিজের লঞ্চ ডেট শেয়ার করেছে।
  • নীচে দেওয়া পোস্টার অনুযায়ী আগামী 13 জুন OPPO F27 Pro+ 5G ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। তবে এই পোস্টারে অন্য আর কোন ফোনের নাম নেই, এই ফোনটিও এই দিন লঞ্চ করা হতে পারে।
  • এই ফোনটি ব্লু এবং পিঙ্ক এই দুটি কালার অপশনে দেখা গেছে। এই দুটি ফোনে লেদার ব্যাক প্যানেল দেখানো হয়েছে।
  • এই প্রো এবং প্রো প্লাস মডেল ব্লু এবং পিঙ্ক কালার এবং লেদার-ব্যাক ডিজাইনে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • লিক ইমেজ অনুযায়ী এই ফোনটি জলে ডোবা অবস্থায় দেখানো হয়েছে। একইসঙ্গে লিকে মাধ্যমে ফোনগুলিতে IP66, 68 এবং 69 রেটেড হবে বলে জানানো হয়েছে। আমাদের আগের লিক অনুযায়ী একই ডিটেইলস প্রকাশ্যে এসেছিল।
  • বর্তমানে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। এই সিরিজের অধীনে কতগুলি ফোন লঞ্চ করা হয়ে এবং লিক লঞ্চ ডেট সঠিক কি না জানার অপেক্ষা করা হচ্ছে।

জানিয়ে রাখি OPPO F27 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই ফোনের ডিজাইন গত মাসে লঞ্চ হওয়া ওপ্পো এ3 প্রো ফোনের মতোই। এই ফোনটি IP69 রেটিং সহ লঞ্চ করা হয়েছিল। তাই OPPO F27 Pro ফোনটি ওপ্পো এ3 প্রো ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতে তিনটি মডেল লঞ্চের সম্ভাবনা আছে, তাই এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না কোন ফোনটি ওপ্পো এ3 প্রো ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে।

OPPO F25 Pro এর স্পেসিফিকেশন

এই বছর ফেব্রুয়ারি মাসে OPPO F25 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: OPPO F25 Pro স্মার্টফোনে 6.7 ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট, 1,110 নিটস পীক ব্রাইটনেস এবং 240Hz টাচ স্যাপ্লিং রেট সাপোর্ট দেওয়া হয়েছিল।
  • প্রসেসর: এই স্মার্টফোনে শক্তিশালী MediaTek Dimensity 7050 চিপসেট দেওয়া হয়েছিল।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM +256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: OPPO F25 Pro স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে 64MP OmniVision OV64B প্রাইমারি, 8MP আলট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: OPPO F25 Pro স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here