শীঘ্রই 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে POCO X8 স্মার্টফোন, HyperOS কোড সহ প্রকাশ্যে এল স্মার্টফোন

এই বছর POCO তাদের POCO X8 Pro এবং POCO X8 Pro Max স্মার্টফোনদুটি লঞ্চ করেছিল। তবে কোম্পানি তাদের স্ট্যান্ডার্ড POCO X8 ফোনটি লঞ্চ করবে না বলে আশা করা হচ্ছিল। এরবার প্রকাশ্যে আসা লিক  দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি পেশ করা হতে পারে। টিপস্টার Kacper Skrzypek এর বক্তব্য অনুযায়ী তিনি HyperOS কোড সহ POCO X8 ফোনটি স্পট করেছেন। এছাড়া লিকের মাধ্যমে ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে  নেওয়া যাক POCO X8 ফোনের গুরুত্বপূর্ণ লিক ডিটেইলস সম্পর্কে।

HyperOS কোড সহ স্পট হল POCO X8 স্মার্টফোন

টিপস্টারের বক্তব্য অনুযায়ী HyperOS কোড দেখে মনে করা হচ্ছে POCO X8 ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি চীনের  বাজারে লঞ্চ হওয়া Redmi Note 17 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। কারণ  ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ একইরকম দেখাচ্ছে।


9000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে ভারতীয় মডেল

আপাতত শুধুমাত্র চীনের বাজারেই Redmi Note 17 Pro ফোনটি সেল করা হয়, তবে শীঘ্রই গ্লোবাল বাজারেও ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ভারতীয় মডেলটি 9000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। তবে গ্লোবাল মডেলে 8340mAh ব্যাটারি  থাকবে বলে আশা করা হচ্ছে।

POCO X8 ফোনের ভারতীয় মডেল ও গ্লোবাল ভার্সন আলাদা হবে কি না সেই বিষয়ে টিপস্টার কিছু জানাননি। এমনটা হলে ভারতীয় মডেলে 9000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। অপরদিকে গ্লোবাল ভার্সনে 8340mAh ব্যাটারি থাকতে পারে।

সম্ভাব্য স্পেসিফিকেশন

POCO X8 ফোনটি সত্যি যদি Redmi Note 17 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হয়, তবে এতে 6.83-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই  স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।  প্রসেসিঙের জন্য এতে Snapdragon 6s Gen 4 প্রসেসর থাকবে  বলে আশা করা হচ্ছে।

আপকামিং POCO X8 ফোনে 67W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে  8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে

আপাতত POCO X8 ফোনের লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে আসেনি, তবে আগামী কয়েক দিনের মধ্যেই ফোনটির সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে। POCO এর  পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তাই এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা সমস্ত তথ্য শুধুমাত্র লিক হিসাবেমনে করা উচিৎ। ভবিষ্যতে POCO X8 ফোনের সম্পর্কে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here