Geekbench প্ল্যাটফর্মে দেখা গেল Poco X8 Pro স্মার্টফোন, দেখে নিন Dimensity 8500 Ultra প্রসেসর সহ ফোনটির পারফরমেন্স কোর

শীঘ্রই Poco তাদের X-সিরিজের পরিধি বাড়িয়ে Poco X8 Pro এবং X8 Pro Max ফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী আগে ফোনদুটি গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। এরপর ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে লঞ্চের আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Poco X8 Pro ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

গীকবেঞ্চে Poco X8 Pro ফোনটি 2511FPC34G মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিং রিপর অনুযায়ী ফোনটিতে MediaTek এর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে চারটি কোর 2.20GHz, তিনটি কোর 3.20GHz এবং একটি প্রাইম কোর 3.40GHz ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এতে Mali-G720 MC8 GPU রয়েছে। প্রকাশ্যে আসা তথ্যগুলি দেখে মনে করা হচ্ছে ফোনটিতে MediaTek Dimensity 8500 চিপসেট দেওয়া হতে পারে। এটি বাজারে “Dimensity 8500 Ultra” নামে লঞ্চ করা হতে পারে।

গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 12GB RAM এবং Android 16 দেওয়া হতে পারে। একইসঙ্গে কোম্পানির HyperOS 3 স্কিন থাকতে পারে। এই ফোনটি Geekbench 6.5 এর সিঙ্গেল কোর টেস্টে 1708 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 6297 স্কোর পেয়েছে। এটি মিড রেঞ্জ সেগমেন্টে অসাধারণ অপশন হতে পারে।

লিক অনুযায়ী Poco X8 Pro ফোনটি চীনে লঞ্চ হওয়া Redmi Turbo 5 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তবে বেশ কিছু ফিচার পরিবর্তন করে ফোনটি পেশ করা হতে পারে। এই ফোনটিতে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। আপকামিং ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে।

Poco X8 Pro ফোনটিতে 12GB LPDDR5X RAM এবং 256GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। এর ফলে দ্রুত ডেটা ট্রান্সফার ও আরও ভালো মাল্টিটাস্কিং পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,500mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

যারা শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Poco X8 Pro ফোনটি অসাধারণ অপশন হতে পারে। শীঘ্রই আপকামিং ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here