লঞ্চ হতে চলেছে POCO X8 Pro স্মার্টফোন! লিক হল স্পেশাল Iron Man Edition-এর ইমেজ এবং স্পেসিফিকেশন

গতবছর জানুয়ারি মাসে Xiaomi এর সাব-ব্র্যান্ড POCO তাদের X7 সিরিজ পেশ করেছিল। এই সিরিজের অধীনে POCO X7 এবং POCO X7 Pro ফোনদুটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির ফ্যানরা আসা করেছিলেন 2026 সালের শুরুতেই কোম্পানি তাদের POCO X7 সিরিজ এর সাক্সেসার POCO X8 সিরিজ লঞ্চ করে দেবে। অথচ জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি শেষ হতে চলল, তবুও এই সিরিজের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে এবার POCO X8 Pro Iron Man Edition স্মার্টফোন সম্পর্কে নতুন লিক প্রকাশ্যে এসেছে। এর ফলে ফোনটির ছবি এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

POCO X8 Pro Iron Man Edition ফোনটি গ্রে ফিনিশে গোল্ড কালার অ্যালিমেন্ট সহ দেখা গেছে। ফোনটির রেয়ার প্যানেলে গোল্ডেন শুটে Iron Man লাগানো হয়েছে। লিক অনুযায়ী আপকামিং ফোনটি MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

জানিয়ে রাখি গত মাসে চীনের বাজারে Redmi Turbo 5 ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। বেশ কিছু রিপোর্টের মাধ্যমে জানা গেছে চীনের রেডমি টার্বো ফোনটি ভারতে POCO X8 Pro নামে লঞ্চ করা হতে পারে। এই POCO ফোনটি LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ ফিচার সহ লঞ্চ করা হতে পারে।

লিক অনুযায়ী POCO X8 Pro ফোনটিতে 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফলে স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার সময় স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh বা এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য POCO X8 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এছাড়া ফোনটির ক্যামেরায় বিভিন্ন AI ফিচার থাকতে পারে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC সাপোর্ট এবং IR Blaster ফিচার দেওয়া হতে পারে।

POCO X7 Pro ফোনটি MediaTek Dimensity 8400 Ultra প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। ভারতে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 27,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তবে বর্তমানে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে প্রাথমিক 21,999 টাকা দামে সেল করা হচ্ছে।

POCO X7 Pro 5G ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেলফি ও ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6,550mAh বড় ব্যাটারি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here