মিড রেঞ্জে শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ হতে পারে POCO X8 Pro Max স্মার্টফোন, লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

POCO তাদের ‘এক্স’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি ভারতের BIS সার্টিফিকেশন সাইটে এবং সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন প্ল্যাটফর্মে POCO X8 Pro ফোনটি লিস্টেড হয়েছিল। এবার এই সিরিজের ম্যাক্স মডেল অর্থাৎ POCO X8 Pro Max ফোনটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

IMDA সার্টিফিকেশন সাইটে আপকামিং POCO X8 Pro Max ফোনটি লিস্টেড হয়েছে। টিপস্টার এনভিন এই লিস্টিং সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী POCO X8 Pro Max ফোনটি 2602BPC18G মডেল নাম্বার সহ দেখা গেছে। এর আগের POCO X8 Pro ফোনটি 2511FPC34I মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের জন্য শীঘ্রই কোম্পানি গ্লোবাল মঞ্চে তাদের POCO X8 সিরিজ লঞ্চ করবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

Xiaomi এর সাব-ব্র্যান্ড POCO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত X8 series এর লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। এখনও পর্যন্ত POCO X8 সিরিজে কোনো ‘ম্যাক্স’ মডেল পেশ করা হয়নি। অর্থাৎ এই সিরিজে POCO X8 Pro Max ফোনটি প্রথম Max মডেল হতে চলেছে। অন্যদিকে বেশ কিছু লিক অনুযায়ী ভারতে আসন্ন POCO X8 Pro Max ফোনটি চীনের বাজারে উপস্থিত Redmi Turbo 5 Max ফোনটির রি-ব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

Redmi Turbo 5 Max ফোনটি বিশ্বের প্রথম MediaTek Dimensity 9500s প্রসেসর সহ লঞ্চ করা হবে। অর্থাৎ POCO X8 Pro Max ফোনটি ভারতে প্রথম MediaTek Dimensity 9500s প্রসেসর সহ পেশ করা হতে পারে। কোম্পানি ভারতে Redmi Turbo 5 Pro Max ফোনটিতে 12GB RAM এবং 16GB RAM দেওয়া হতে পারে। অন্যদিকে POCO ফোনটি লেটেস্ট Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হতে পারে।

চীনের বাজারে Redmi Turbo 5 Max ফোনটিতে 2772 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2560Hz টাচ স্যাম্পেলিং রেট, 3840Hz PWM ডিমিং এবং 3500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K সার্টিফিকেশন পেশ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Redmi Turbo 5 Max 5G ফোনটিতে ডুয়েল রেয়ার সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Light Fusion 600 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্টে 20 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে। চীনের বাজারে ফোনটি 9000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। এবার ভারতে POCO X8 Pro Max ফোনটি 9000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

লিক অনুযায়ী POCO X8 Pro ফোনটি MediaTek Dimensity 8500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই আপকামিং POCO ফোনটি 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্টেড 6.6 ইঞ্চির ফুলএইচডি + ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে দেওয়া হতে পারে। জানিয়ে রাখি ভারতে POCO X7 Pro ফোনটি 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই POCO X8 Pro ফোনটি 30 হাজার থেকে 35 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here